চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ভার হাথুরুসিংহে

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:২২ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চা-বিরতি শেষেই ড্রেসিংরুম ছেড়ে হাথুরুসিংহে ছুটলেন একাডেমি মাঠে। সাদা বলে অনুশীলন করালেন টি-টুয়েন্টি দলে থাকা দুই তরুণ ক্রিকেটারকে। ঢাকা টেস্টে শিষ্যরা যেভাবে খেলছে তাতে এ ম্যাচ নিয়ে খুব একটা না ভাবলেও চলছে লঙ্কান কোচের! তিনশর কাছাকাছি পৌঁছে গেছে লিড, হাতে ৫ উইকেট। নির্ভরতা। ১৫ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজ নিয়ে একটু আগেভাগেই কৌশল সাজানোর সুযোগ ছাড়বেন কেন সদা তৎপর হাথুরু!

একাডেমি মাঠ থেকে ফেরার সময় বাউন্ডারি সীমানার পাশে দাঁড়িয়ে থাকা তামিম ইকবালের সঙ্গে আলাপ জমালেন। টাইগার তারকার সঙ্গে সাবেক কোচের কী কথা হল সেটি বোঝার উপায় নেই। তবে অবয়ব বলে দিচ্ছিল মনের ভাষাটা। শ্রীলঙ্কার কোচ হয়ে বাংলাদেশে এসে কতটা স্বস্তিতে আছেন তামিমদের সাবেক কোচ, সেটিই ফুটে উঠছিল চওড়া হাসিতে।

মিরপুরের ফাইনালে ওয়ানডে টুর্নামেন্ট জয়ের পর টেস্ট সিরিজ জয়ের হাতছানি। টি-টুয়েন্টি সিরিজ বগলদাবা করতে পারলেই ষোলোকলা পূর্ণ, প্রমাণ হয়ে যাবে হাথুরু-মানেই সাফল্য।

Banglabid

শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট যে আচরণ করছে, তাতে তৃতীয় দিনেই ফল চলে আসার সম্ভাবনা জোরাল। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস যত আগাচ্ছে ততই চাপ বাড়ছে বাংলাদেশের। উঁকি দিচ্ছে হারের শঙ্কা! হোম অব ক্রিকেটের পরিসংখ্যানও সেটিই বলছে, বলছে- এত রান তাড়া করে জেতা ‘অসম্ভব’। চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই এই মাঠে। আর সব মিলিয়ে ২১৭ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই বাংলাদেশেরই।

মূর্তিকারিগর

প্রথম ইনিংসে ১১০ রানে ধসে যাওয়া স্বাগতিকদের জন্য রেকর্ড ভেঙে জয়ের আশা করাটা কঠিনই। সেটা লঙ্কান স্পিন আক্রমণের ধার আর পিচ-পারফেক্ট মিলে একাকার হয়ে যাওয়ার কারণেই! তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা বলে জয়ের আশাটা নিয়েই দ্বিতীয় ইনিংসে নামতে চাইবে বাংলাদেশ। তার আগে তো শ্রীলঙ্কাকে অলআউট করতে হবে। সেটাই যেন পেরে উঠছেন না টাইগার বোলাররা। অথচ পিচ-পারফেক্টে ঘূর্ণি-ঝড় তোলার মত স্পিনার স্বাগতিকদেরও আছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চন্ডিকা হাথুরুসিংহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারাগারে খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

পরবর্তী

মেহেদীর জীবন বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান

পরবর্তী

মেহেদীর জীবন বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান

রিয়ালের রেকর্ড ছোঁয়ার দ্বারপ্রান্তে বার্সা

সর্বশেষ

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT