চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন নিয়ে রিজভীর যতো অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A
রুহুল কবির রিজভী।ফাইল ছবি

রুহুল কবির রিজভী।ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়া পল্টনে বিএনপি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেছেন, সহিংস নির্বাচনের মাধ্যমে সরকারের একতরফা নির্বাচনের যে ইচ্ছা, তারই প্রতিফলন ঘটেছে ২ ঘণ্টা ভোট গ্রহণে। বিএনপি প্রার্থীদের গুলি ও আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছে বলে অভিযোগ করেন তিনি।

সারাদেশে ২০ শতাংশ ভোটকেন্দ্র দখল হয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। মোট ভোটের ৩০ থেকে ৪০ ভাগ রাতেই সরকারপন্থিরা সিল মেরে দিয়েছে বলে মন্তব্য করেন রিজভী।

কুমিল্লা, চট্রগ্রামসহ শতাধিক ভোট কেন্দ্র দখল করে সিল মারার অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। তার অভিযোগ, র‍্যাব-বিজিবি-পুলিশ আওয়ামী লীগের সঙ্গে একাকার হয়ে গেছে।

রিজভী জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই ভোট দিতে পারেননি বলে তাকে ফোন করে জানিয়েছেন। মওদুদের অভিযোগ, তার আসনের বিভিন্ন ভোটকেন্দ্রের আশপাশে বোমা ফাটানো হচ্ছে। তাই প্রকৃত ভোটাররা ভয়ে ভোট দিতে যেতে সাহস করছেন না।

বিএনপির অভিযোগ, ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদকে ভোট দিতে যাওয়ার সময় গুলি করা হয়েছে। তিনি এখন অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন। এছাড়াও টাঙ্গাইল-২ আসনে সিমলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর বিএনপি সভাপতি আব্দুল আজিজকে আওয়ামী লীগ হত্যা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এ পর্যন্ত বিএনপির দু’জন নেতাকে হত্যা করা হয়েছে বলে রিজভী অভিযোগ করেন।

ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজকেও প্রশাসন থেকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বাসায় অবস্থান করতে বলা হচ্ছে।

Reneta

‘শেখ হাসিনার অধীনে যে একটি উৎসবমুখর নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে, তা আশা করা যায় না,’ বলেন রিজভী, ‘কিন্তু আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং শেষ পর্যন্ত নির্বাচনে থাকব।’

নির্বাচন বর্জনের বিষয়ে কোনো দলীয় সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবিএনপিরুহুল কবির রিজভি
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যারি কেন এবার ট্রাম্পকে বলুক কোয়ানসের লাল কার্ড তুলে দিতে

জুলাই ৬, ২০২৬

বিভিন্ন জাতের আমে সরগরম দেশের অন্যতম বৃহৎ আমের বাজার

জুলাই ৬, ২০২৬

আর্জেন্টাইনরা আমাকে পছন্দ করেন না: রোনালদো

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যে নিয়ম না মানলে বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT