চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাচন নিয়ে কোনো সমঝোতা করবে না আওয়ামী লীগ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
রাজনীতি
A A

বিএনপিকে সঙ্গে আওয়ামী লীগ এখন পর্যন্ত কোন সমোঝতা করেনি আর দলটিকে নির্বাচনে নিয়ে আসতেও কোন সমঝোতা করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

বৃহস্পতিবার সূত্রাপুর থানা কমিউনিটি সেন্টারে, ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক গণসংবর্ধনা উপলক্ষে প্রস্তুতি সভায় এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আগামী নির্বাচনে নিয়ে কোনোদিন কার সাথে আলোচনা করেনি এবং এই নির্বাচন নিয়ে সমঝোতা করবেও না। গত নির্বাচনে বিএনপিকে আনার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু নির্বাচন না এসে তারা ষড়যন্ত্র করে মানুষ হত্যায় লিপ্ত ছিল।

বিএনপির জনগণের উপর আস্থা নেই উল্লেখ করে বলেন: বিএনপি এখন জনগণের ভোটের উপর নির্ভর করে না, তারা বিদেশিদের কাছে তাগাদা দিচ্ছে, নালিশ করে বেড়াচ্ছে। বিএনপি ক্ষমতায় আসার জন্য বিদেশিদের উপর নির্ভর করে, দেশের মানুষের উপর কোনো আস্থা নেই, তারা জনগণ নির্ভর না।

একাদশ জাতীয়  নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবার ষড়যন্ত্র শুরু করেছে, এমন অভিযোগ করে কামরুল বলেন, নির্বাচন নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে জনগণ তার জবাব দেবে।

তিনি অভিযোগ করেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের আড়ালে ক্যাম্পাসের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে একটি মহল। নির্বাচন বানচালের জন্য যতই ষড়যন্ত্র করুন নির্বাচন যথাসময়েই হবে। আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অতীতের মতো নির্বাচন কমিশন একটি সুন্দর ও সুষ্ঠ নির্বাচন উপহার দিবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগ: অ্যাডভোকেট কামরুল ইসলামএকাদশ জাতীয় নির্বাচনকোটা সংস্কার আন্দোলনজাতীয় নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউ ইয়র্কে কেমন আছেন ক্যানসার আক্রান্ত সোনালী?

পরবর্তী

ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল

পরবর্তী
মোস্তাফিজুর রহমান

ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল

বিশ্বকাপের উন্মাদনাকে বাড়িয়ে দেবে জাগো: ফেরদৌস

সর্বশেষ

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT