স্পোর্টস

নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না ব্লাটার

নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না ব্লাটার

অান্তর্জাতিক ফুটবলের পরিচালনা পর্ষদের (ফিফা) এক জরুরি সভায় সভাপতি সেপ ব্লাটার নিবার্চন থেকে তার সরে দাঁড়ানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন। ফিফা সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্তের কথা জানালেন ব্লাটার।

ফিফার ১৪ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি-অর্থ পাচারের অভিযোগ এবং সহ-সভাপতিসহ সাত কর্মকর্তার গ্রেফতারে ফুটবল দুনিয়া জুড়ে তোলপাড় শুরু হয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নির্বাচনী লড়াইয়ে ব্লাটারের অংশগ্রহণের  বিরোধীতা করলেও পঞ্চম মেয়াদে সভাপতি থাকার জন্য ব্লাটারকে সমর্থন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার ফিফার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইউরোপিয়ান ফুটবল পরিচালনা পর্ষদ উয়েফা প্রধান মিশেল প্লাতিনিও ব্লাটারকে সরে যেতে বলেছেন। প্লাতিনি হুমকি দিয়ে বলেছেন, ব্লাটার পুননির্বাচিত হলে ফিফার সাথে উয়েফার সম্পর্কের বিষয়টি নতুন করে ভাবতে হবে।

বিষয়:ফিফা ফিফা দুর্নীতি ফিফা প্রেসিডেন্ট ব্লাটার সেপ ব্লাটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…