আন্তর্জাতিক

নির্বাচন জিতে মোদির প্রথম গন্তব্য আদভানি-মুরলি মনোহর

মোদি-লোকসভা নির্বাচন-আদভানি-মুরলি মনোহর

লোকসভা নির্বাচনে বিশাল মাপের জয়ের পরের সকালটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু করলেন নিজ দল বিজেপির অভিজ্ঞ প্রবীণ নেতা এল কে আদভানি এবং মুরলি মনোহর জোশি।

এবারের নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলায় এই দু’জনই প্রত্যাখ্যাত অনুভব করেছিলেন। তাই বৃহস্পতিবার জয় নিশ্চিতের পর শুক্রবার সকালেই মোদি চলে গেলেন এই দু’জনকে বিশেষ শ্রদ্ধা জানাতে।

এ নিয়ে একটি টুইটও করেছেন নরেন্দ্র মোদি। টুইটবার্তায় তিনি লিখেছেন:

‘শ্রদ্ধেয় আদভানিজীর সঙ্গে কথা হয়েছে। বিজেপি আজ যতটা সফল, সেটা সম্ভব হয়েছে তার মতো অসাধারণ নেতাদের কারণে, যারা বছরের পর বছর ধরে দলটিকে দাঁড় করিয়েছেন এবং জনগণের কাছে নতুন নতুন মতাদর্শিক দৃষ্টিভঙ্গী তুলে ধরেছেন।’

টুইটে এ কথাগুলোর সঙ্গে আদভানির বাসায় তার ও বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে একটি ছবি পোস্ট করেন মোদি।

এরপর মুরলি মনোহর জোশির সঙ্গে দেখা করা নিয়েও টুইট করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন:

‘ড. মুরলি মনোহর জোশি অন্যতম সেরা একজন পণ্ডিত ও বুদ্ধিজীবী। ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। তিনি সবসময়ই বিজেপি’কে শক্তিশালী করতে কাজ করে গেছেন এবং আমিসহ দলের বহু নেতাকর্মীকে শিক্ষাদান করেছেন। আজ সকালে আমি তার সঙ্গে দেখা করে আশীর্বাদ নিয়েছি।’

নির্বাচনে জিতে প্রবীণ রাজনীতিকদের সঙ্গে দেখা করে তাদের আশীর্বাদ নেয়া ভারতের সব রাজনৈতিক দলেরই ঐতিহ্যের অংশ।

বিষয়:নরেন্দ্র মোদি ভারতের লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন-২০১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…