চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন এখন আইসিইউতেঃ মাহবুব তালুকদার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিইউতে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি বলেন,  গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ যতই ফুরিয়ে আসছে নির্বাচন ব্যবস্থা ও অবস্থা দেখে ততোই উদ্বিগ্ন হয়ে পড়ছি।

বোরবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে ‘দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ও অন্যান্য প্রসঙ্গ’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহবুব তালুকদারের মতে, দেশের ইতিহাসে এই প্রথম কোন উপজেলায় চেয়ারম্যান ও সদস্যের ১৮২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। একে প্রকৃত অর্থে নির্বাচন বলা যায় না।

বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, দেশের ইতিহাসে এই প্রথম কোনো উপজেলায় চেয়ারম্যান ও সদস্যের ১৮২টি পদে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন না হয়ে ‘নির্বাচিত’ হন। নির্বাচনে কোনো বিদ্রোহী প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন ছিল খুবই শান্তিপূর্ণ। সারাদেশে যদি সন্ত্রাসমুক্ত এ ধরণের নির্বাচন করা যায়, তাহলে নির্বাচন কমিশনের বদলে একজন সচিবের অধীনে একটি সচিবালয় থাকলেই যথেষ্ট!’

স্থানীয় নির্বাচনে রাজনৈতিক নেতা ও স্থানীয় সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের ব্যাপারে তিনি বলেন, ‘জাতীয় ও স্থানীয় নির্বাচনের বড় সমস্যা হলো রিটার্নিং অফিসারগণকে রাজনৈতিক বাস্তবতার কারণে স্থানীয় সংসদ সদস্যদের কিংবা স্থানীয় নেতাদের প্রকাশিত ও অপ্রকাশিত মনোভাব অনুধাবন করে চলতে হয়। ফলে তারা হানাহানি, গোলযোগ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো ধামাচাপা দিতে চান। তাদের ধামাধরা না হয়ে উপায় থাকে না। বিভিন্ন নির্বাচনে রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা বলে আমার এই ধারণা হয়েছে। তাদেরকে নির্বাচনে সাহসী ভূমিকা পালনের কথা বলে লাভ নেই। স্থানীয় ক্ষমতাধরদের রোষানল থেকে রক্ষা করতে সাহসী রিটার্নিং অফিসার ও সাহসী কর্মকর্তাদের প্রয়োজনীয় সুরক্ষা বা নিরাপত্তা দেয়ার নজির নেই।’

সংবিধানের বাধ্যবাধকতা সত্ত্বেও সুদীর্ঘ ৫০ বছরে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন না হওয়াতেও তিনি দু:খ প্রকাশ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনস্থানীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
ছবি: বিবিসি।

জাপানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT