চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে: বিজিএমইএ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
অর্থনীতি
A A

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল শ্রমিকদের ব্যবহার করে পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিজিএমইএ।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ডেকে এই অভিযোগ করা হয়।

সম্প্রতি পাস হওয়া পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত টাকা বাড়ছে তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে শ্রমিকদের মাঝে। তা নিয়ে গত ৪/৫ দিন ধরে কর্মবিরতি ও কারখানা ভাংচুর করে আসছে শ্রমিকরা।

এ বিষয়ে বিস্তারিত জানান বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ২০১৩ সালে শ্রমিকদের মজুরি যে হারে বাড়ানো হয়েছে তার সাথে সমন্বয় রেখেই ২০১৮ সালে মজুরি বাড়ানো হয়েছে। মজুরি নির্ধারণের আগে শ্রমিক সংগঠনগুলোর সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হয়। তখন ৫২টি শ্রমিক সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল।

তিনি বলেন, গত ২৯ নভেম্বর বর্ধিত মজুরি বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু এতদিন পর কেন শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিল?

“আমরা স্পষ্ট বলতে চাই, নির্বাচনকে ঘিরে একটি মহল শ্রমিকদের ব্যবহার করে পোশাক শিল্পকে ধ্বংস করতে চায়।”

Reneta

নতুন মজুরি বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে ৮ হাজার ৩শ টাকা মজুরি দেয়া অত্যন্ত কষ্টকর। তবু সরকারের অনুরোধে কারখানা মালিকেরা তা মেনে নিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বিজিএমইএ সভাপতি বলেন, যারা এই শ্রমিক অসন্তোষে উস্কানি ও ইন্ধন দিচ্ছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। নতুবা এই খাতে ব্যাপক ক্ষতি হবে।

তবে কারা শ্রমিকদের উস্কানি দিচ্ছে সে বিষয়ে জানতে চাইলে স্পষ্ট করে কিছু জানায়নি বিজিএমইএ। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানায়।

শ্রমিকদের উদ্দেশ্যে সিদ্দিকুর রহমান বলেন, ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর করা হবে। বর্ধিত নতুন মজুরি জানুয়ারি মাসে দেয়া হবে। কোনো অসঙ্গতি থাকলে তা সংশ্লিষ্ট কারখানা মালিকদের জানান। বিজিএমইএকে জানান। সমস্যা থাকলে তা সমাধানের উদ্যোগ নেয়া হবে।

কয়টি কারখানায় এমন অসন্তোষ দেখা যাচ্ছে জানতে চাইলে বিজিএমইএ সভাপতি সাংবাদিকদের জানান, এই মূহুর্তে সঠিক পরিসংখ্যান নাই। তবে আশুলিয়ায় ২০/২৫টি এবং গাজীপুরে ১৫/২০টি। সব মিলে কমবেশি ৫০টি কারখানায় এই সমস্যা দেখা গেছে। এর প্রভাব পড়েছে অন্য কারখানাগুলোতে।

এফবিসিসিআইর সাবেক সভাপতি ও হামীম গ্রুপের এমডি এ কে আজাদ বলেন, আন্দোলনকারীরা কিছুক্ষণ বসে থাকে, কাজ না করে চলে যায়। অনেকেই বলছে, তাদের বেতন কমে গেছে। কয়েকটি ফ্যাক্টরিতে কাজ করছে না। টিফিনের পর কাজ করেনা। গাড়িতে ঢিল মারছে। ফ্যাক্টরিতে ঢিল মারছে।

শ্রমিকদের এই কর্মবিরতির বিষয়ে তিনি বলেন, আমি কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি, তারা ঠিকমতো তাদের সমস্যার কথা বলতে পারছে না। তারা বর্ধিত মজুরি নিয়ে বিভ্রাুন্ততে রয়েছেন।

এ কে আজাদ বলেন, দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে বেছে বেছে ফ্যাক্টরিকে টার্গেট করা হচ্ছে। আজ আমার ফ্যাক্টরিতে বিদেশিরা এসেছিল। ওই সময় রাস্তায় গাড়ি ভাংচুর করেছিল শ্রমিকরা। তখন হেলিকপ্টার দিয়ে ওই বিদেশিদের উদ্ধার করা হয়েছে। এই মেসেজ তো সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তাই শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবিজিএমইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

জুলাই ৩০, ২০২৬

আর্জেন্টিনার দুই খেলোয়াড় ও এক কোচকে শাস্তির আওতায় নেবে ফিফা

জুলাই ৩০, ২০২৬

চ্যানেল আইয়ে পাঁচ কিংবদন্তীর স্মৃতিময় একদিন

জুলাই ৩০, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ২৪: ভাইয়ের নিথর দে’হ কাঁধে দুই বোনের মিছিল

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT