চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে যে দায়িত্ব দেবে, তা পালনে প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সেনাসদস্যদেরকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

রোববার দুপুরে সাভার সেনানিবাসের সিএমপিসিএন্ডএস এর প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে জেনারেল আজিজ আহমেদ এডহক ১১ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (মেকানাইজড)’কে রেজিমেন্টাল কালার প্রদান করেন।

এসময় তিনি রেজিমেন্টাল কালার প্রাপ্তির বিরল সম্মান ও গৌরব অর্জন করায় ‘এডহক ১১ বীর (মেকানাইজড)’ এর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।

কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম এবং কর্তব্য নিষ্ঠার স্বীকৃতি স্বারূপ অর্জিত পতাকার মর্যাদা রক্ষার জন্য যে কোন ত্যাগ স্বীকারে সব সময় প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি।

Reneta

এর আগে সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, জ্যেষ্ঠ অফিসারগণ এবং জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং সাভার এরিয়া মেজর জেনারেল মোঃ আকবর হোসেন।

প্যারেড শেষে সেনাপ্রধান সাভার ডিওএইচএস -এর কেন্দ্রীয় মসজিদ, সেনা স্কুল এন্ড কলেজ এবং দুটি লেকের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এছাড়াও সাভার সেনানিবাস এলাকায় সেনা শপিং কমপ্লেক্স এর উদ্বোধন এবং সাভারের খেজুরটেক এলাকায় জেসিওদের জন্য আবাসিক কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় সেনাবাহিনীর কলেবর বৃদ্ধিসহ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি ১৯৯৯ সালে দ্বিতীয় পদাতিক রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং সাভার সেনানিবাসের সকল অফিসার, জেসিও ও বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকুচকাওয়াজসেনাবাহিনীসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা বহাল

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর কয়েকটি স্কুল-কলেজ ছুটি, স্থগিত পরীক্ষা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, অনলাইন ও এসএমএসে জানা যাবে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বর্ষণে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন এলাকা, ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT