চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে মোদি ও বিজেপিকে ভোট না দেয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

আসন্ন লোকসভা নির্বাচনে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি ও তার অঙ্গ সংগঠনগুলোকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছে ভারতের ৬০০ তারকা নির্মাতা, অভিনেতা ও লেখক।

সম্প্রতি ভারতের জনগণের উদ্দেশ্যে স্বাক্ষর সহ একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে তারা। সেখানে স্পষ্ট ভাষায় তারা লিখেছেন, আসন্ন নির্বাচনে যেন ভারতের সচেতন জনগণ বিজেপি ও তার শরিকদের ভোট না দেন। এমন আবেদন রেখে ৬০০ জন শিল্পী যৌথ বিবৃতিতে আরো বলেন, ধর্মান্ধতা ও ঘৃণাকে ক্ষমতা থেকে সরাতে ভোট করুন। বিজেপিকে ভোটের মাধ্যমে প্রতিহত করুন।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন বলিউডের বিখ্যাত অভিনেতা নাসিরউদ্দিন শাহ, আমল পালেকর, নির্মাতা অনুরাগ কাশ্যপ, লিলেট দুবে, অভিষেক মজুমদার, মহেশ দত্তানি, কঙ্কনা সেনশর্মা, রত্না পাঠক শাহ ও সঞ্জনা কাপুরসহ বহু তারকা মুখ।

হিন্দি, বাংলা, তামিলসহ মোট ১২টি ভাষায় প্রকাশ করা হয় এই বিবৃতি। সেখানে বলা হয়,‘দুর্বলদের সশক্তিকরণে, স্বাধীনতা রক্ষায়, পরিবেশ রক্ষায় ও বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রসারকে ভোট দিন।’

আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বলা হয়, ৫ বছর আগে যে মানুষটি নিজেকে দেশের রক্ষাকর্তা হিসেবে চিহ্নিত করেছিলেন, তিনি তার নীতির কারণে লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস করে দিয়েছেন।

বিজেপির কারণে ভারতের সংবিধান হুমকির মুখে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনুরাগ কাশ্যপকঙ্কনা সেনশর্মানাসিরউদ্দিন শাহবিজেপিমোদিরত্না পাঠক শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT