চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ দেওয়া বেআইনি: বিএনপি

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১০:২৭ অপরাহ্ণ ২৪, মে ২০১৮
রাজনীতি
A A
নির্বাচন

একতরফা নির্বাচনের সরকারি বৈশিষ্ট্যকে অক্ষুণ্ন রাখতেই নির্বাচন কমিশন সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণ বিধিমালা সংশোধন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন: সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ করে দিতে ইসির এই উদ্যোগ সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান পরিপন্থী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা সংশোধন বিষয়ক বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, সংসদ সদস্যরা কোনো অফিস হোল্ড করেন না, সরকারি গাড়ি ব্যবহার করেন না, কিনে ব্যবহার করেন এবং তাদের সঙ্গে কোনো সরকারি কর্মকর্তাও যুক্ত নেই। যেহেতু তাদের পদ লাভজনক নয়, তাই তাদের নাম অতি গুরুত্বপূর্ণ পদ থেকে বাদ দেয়া হয়েছে।  তারা প্রচারণায় অংশ নিতে পারবেন এবং এ সম্পর্কিত সংশোধনী কমিশন অনুমোদন করেছে।

এর প্রতিক্রিয়ায় চ্যানেল আই অনলাইনকে রিজভী বলেন: সরকারকে অন্যায় সুবিধা করে দেয়ার জন্য এই কাজ করেছে নির্বাচন কমিশন। এতে মাঠ সমতল হওয়ার বদলে আরো অনেক উঁচু নিচু হয়ে গেলো। এর মাধ্যমে এমপিরা সেখানে প্রচারণা চালাবেন। তারা নিজেদের সকল ক্ষমতা প্রয়োগ করবেন। গাজীপুর সিটি এমপিরা প্রচারণা চালাতে না পারলেও অন্য জায়গায় করবে। এটি সম্পূর্ণ বেআইনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিরুহুল কবির রিজভীলিড নিউজসিটি করপোরেশন নির্বাচন
শেয়ারTweetPin1

সর্বশেষ

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT