চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে ঋণ খেলাপিদের ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের অংশগ্রহণ ঠেকাতে ব্যাংকিং খাতের পর এবার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রার্থীদের তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে একই নির্দেশনা দেশের সব বাণিজ্যিক ব্যাংকে পাঠানো হয়েছে।

Banglabid

ওই নির্দেশনায়ও একইভাবে নির্বাচনে প্রার্থীদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের এক চিঠির পরিপ্রেক্ষিতে ঋণখেলাপির তথ্য সংগ্রহের এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১২ অনুচ্ছেদের বিধান অনুসারে ঋণখেলাপিরা জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্য নন। এমন অবস্থায় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী ব্যক্তিদের ঋণখেলাপ সংক্রান্ত তথ্য সব তফসিলি ব্যাংক থেকে তথ্য সরবরাহ করা আবশ্যক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৮ নভেম্বর বিকেল ৫টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের নাম, পিতা/মাতা/স্বামীর নাম ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংশ্লিষ্ট ব্যাংকের স্ব-উদ্যোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে হবে। রিটার্নিং অফিসারের কাছ থেকে নেয়া তথ্য প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ঋণখেলাপ সংক্রান্ত তথ্য সরবরাহ করতে হবে।

Reneta

নির্দেশনায় আরও বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঋণখেলাপ সংক্রান্ত তথ্য মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা তার আগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে প্রদান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং অফিসারের দপ্তরে উপস্থিত থাকার জন্যও নির্দেশনা দেয়া হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থিক প্রতিষ্ঠানঋণ খেলাপিবাংলাদেশ ব্যাংকসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সময়ের ডাকে’ রাজনীতিতে মাশরাফী

পরবর্তী

রাতারাতি তারকা হতে চাইলে কৃষি সাংবাদিকতা নয়: শাইখ সিরাজ

পরবর্তী

রাতারাতি তারকা হতে চাইলে কৃষি সাংবাদিকতা নয়: শাইখ সিরাজ

নতুন চমকে পাল্টে যেতে পারে আওয়ামী লীগের মনোনয়ন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT