বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তবে সবার আগে তারা সুষ্ঠু পরিবেশ দেখতে চায়। গত নির্বাচনের আগে গঠন করা ঐক্যফ্রন্টে ঐক্য নেই বলে মন্তব্য করেছেন জোট নেতারা।
তারা জানিয়েছেন, ফ্রন্টকে সক্রিয় করতে প্রধান দল বিএনপির তরফ থেকে যেমন সাড়া নেই তেমনি অন্য দলগুলোও নিষ্ক্রিয়। তবে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
২০১৪ সালে জাতীয় নির্বাচনে অংশ না নিলেও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ২০ দলীয় জোটের সঙ্গে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে যায়। তবে এতে লাভ হয়নি, নির্বাচনে মাত্র কয়েকটি আসন পায় তারা।
বিএনপি ও ঐক্যফ্রন্টের অভিযোগ, নির্বাচন সুষ্ঠু হয়নি। সেই নির্বাচনের পর থেকেই জাতীয় ঐক্যফ্রন্টের কোনো কার্যক্রম নেই।
বিএনপি দলকে শক্তিশালী করার চেষ্টা করছে। ঢাকা উত্তর ও দক্ষিণে নতুন নেতৃত্ব এনেছে দলটি। সাংগঠনিকভাবে প্রত্যেক বিভাগে আলাদা করে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএনপি মহাসচিবও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবার কথা বলেছেন।
দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করে সম্প্রতি কয়েকটি উপনির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তবে জাতীয় নির্বাচন নিয়ে ভেবে চিন্তা সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দলের নেতারা।
ভিডিও রিপোর্ট:







