চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের পর দিন কোনো ধরনের শোডাউন নয়: সিইসি

সোমা ইসলামসোমা ইসলাম
১১:৩৪ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A
সিইসি-নির্বাচনী পরিবেশ-শোডাউন

নির্বাচনের পর দিন কোনো ধরনের শোডাউন করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনের মতো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে জয়ী প্রার্থীদের নির্বাচনের পরদিন বিজয় মিছিলসহ কোনো ধরনের শোডাউন করা যাবে না। নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত না করে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য বিচারিক ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন সিইসি। এই নির্দেশ লঙ্ঘন না করার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের কড়া বার্তা দেন তিনি।

সভায় আইনের সঠিক প্রয়োগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনাররা। তারা বলেন, আইন কখনো একা শক্তিশালী হয় না। তাই সবাই মিলে আইনের সঠিক প্রয়োগ ঘটাতে হবে।

নির্বাচনের উৎসব যেন কোনো অবস্থাতেই প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য নির্বাচনের ভোট উৎসবে সবাইকে সামিল করার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।সিইসি-নির্বাচনী পরিবেশ-শোডাউন

আইনানুগ নির্বাচনের কথা মুখে না বলে কাজে করে দেখাবার আহ্বান কমিশনার মাহবুব তালুকদারের। কালো টাকা আর পেশি শক্তির প্রভাব খাটানো কোনো প্রার্থীকে সংসদে যাবার সুযোগ না করে দেয়ার জন্য বিচারিক ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন এই নির্বাচন কমিশনার।

Reneta

কমিশনার রফিকুল ইসলাম গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের উল্কার মতো কাজ করার নির্দেশ দেন। আইনের চোখ বাঁধা থাকলেও অন্তরের চোখ দিয়ে সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্দেশ কমিশনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশনপ্রধান নির্বাচন কমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT