আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দেশের কোনো এলাকায় ধর্মীয় অনুষ্ঠান, ওয়াজ মাহফিলসহ সব ধরনের ধর্মীয় প্রচারণা বন্ধ রাখতে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তবে পূর্ব নির্ধারিত ধর্মীয় সভা বা অনুষ্ঠানের তারিখ ইতোমধ্যে নির্ধারিত হয়ে থাকলে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে আয়োজন করা যাবে।
সোমবার নির্বাচন কমিশনের এক চিঠিতে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেয়া হয়।
এতে আরো বলা হয়, নির্বাচন সময়কাল থেকে নির্বাচন শেষে গেজেট না হওয়া পর্যন্ত নতুন কোনো উন্নয়ন প্রকল্প, অনুদান বরাদ্দ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসি। 









