একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত জানিয়ে সরকার এবং নির্বাচন কমিশনকেও পাল্টা প্রস্তুত থাকতে বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩০০ আসনের প্রতিটিতেই বিএনপির একাধিক যোগ্য প্রার্থী আছে বলেও জানিয়েছেন তিনি।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছিল বিএনপি। এবার অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে আছেন। তার মুক্তির আন্দোলন এবং নির্বাচনকে এক সূত্রে গেঁথে বিএনপি ভোটের জন্য প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনী ইশতেহারে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হচ্ছে সেসব এখনই বলতে রাজি নন মির্জা ফখরুল। তবে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে এনে বেগম খালেদা জিয়াসহই নির্বাচনে যাওয়ার কথা বলেছেন বিএনপি মহাসচিব।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না বলেও সতর্ক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসাচিব বলেছেন, জাতীয় সংসদ এবং সংসদ সদস্যরা স্বপদে বহাল থাকলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আসবে না। তাই সংসদ বিলুপ্ত করেই নির্বাচন হতে হবে।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:







