আগাম নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করলেও তিনি বলেছেন, যে কোনো সময় নির্বাচনের জন্য তার দল প্রস্তুত রয়েছে।
ঢাকার বাইরের বিভিন্ন সমাবেশে ব্যস্ত থাকা জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ অনেক দিন পর রাজধানীতে দলীয় অনুষ্ঠানে। যুব দিবস উপলক্ষে যুব সংহতির র্যালির উদ্বোধন করেন তিনি। বক্তৃতায় নির্বাচন নিয়ে তার দলের অবস্থানের কথা জানান।
একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন নিয়ে নিজের দুশ্চিন্তার কথাও বলেন। পরে যুব সংহতির র্যালিটি কাকরাইল মোড় হয়ে ডিপ্লোমা ইঞ্জনিয়ার্সে শেষ হয়।








