চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাচনের কোনো গ্যারান্টি না থাকায় আমরা প্রচারণায় নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৮
গাজীপুর, জনপদ
A A

গাজীপুর-১ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট চৌধুরী তানবীর আহমদ সিদ্দিকী বলেছেন: নির্বাচনের কোনো গ্যারান্টি না থাকায় আমরা প্রচারণায় নেই৷ আমরা মাঠে নামতে পারছি না৷ এখানে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু নাই। যা আছে সব অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা।

তিনি অভিযোগ করেন: হোন্ডা, গুন্ডা ও ডান্ডা নিয়ে মাঠে আছে আওয়ামী লীগ৷ তাদের আক্রমণে আমরা মাঠে যেতে পারছি না। আজকে ২২ ডিসেম্বর, নির্বাচনের আর মাত্র ৭ দিন বাকি। এর মধ্যেও আমরা প্রচারণায় নামতে পারছি না।

শনিবার দুপুরে মতিঝিলে বলিয়াদী ম্যানশনে এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

তানবীর সিদ্দিকী সাংবাদিকদের বলেন: আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। ২২ তারিখ আমরা ঘরে বসে আছি। আমরা প্রচারণায় নেই। কারণ নির্বাচনের কোনো গ্যারান্টি নাই। আমরা ওখানে গেলেই মারপিট করবে৷ পুলিশ লাঠিসোটা দিয়ে মারে৷ আবার মামলা দেয় আমাদের বিরুদ্ধেই৷ আপনাদের সহযোগিতা না পেলে নির্বাচনে অংশ নিতে পারছি না। গাজীপুর-১ থেকে কখনো কিছু করতে পারবো বলে মনে হয় না।

সেনাবাহিনী মোতায়েন করলে কিছু করা সম্ভব মন্তব্য করে তিনি বলেন, আর্মি যদি নামে তাহলে কিছু করতে পারি৷ তারা নামলে নির্বাচনের ৫-৬ দিন কিছু করতে পারবো আশা করি৷

এসময় তিনি দাবি করেন, ভোটারেরা ভোট দিতে ইচ্ছুক। ধানের শীষের জন্য তারা প্রস্তুত। কথা হলো তারা ভোট দিতে পারবে কিনা। মাঠ আমাদের পক্ষে। আমরা মাঠে শেষ পর্যন্ত থাকবো।

এসময় উপস্থিত ছিলেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, সাবেক কেন্দ্রীয় নেতা খন্দকার আব্দুস সালাম, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি ইব্রাহিম, আশরাফ সিদ্দিকী প্রমুখ৷

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৬০ কোটি না দিলে বিশ্বকাপ খেলতে পারবে না ভারত

পরবর্তী

নির্বাচন একতরফা করতে সর্বোচ্চ শক্তি নিয়ে নেমেছে পুলিশ: রিজভী

পরবর্তী

নির্বাচন একতরফা করতে সর্বোচ্চ শক্তি নিয়ে নেমেছে পুলিশ: রিজভী

সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী মরণ কামড় দিচ্ছে: রিজভি

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT