আসন্ন জাতীয় নির্বাচনের প্রাদেশিক ভোটেও এগিয়ে রয়েছে অ্যাঙ্গেলা ম্যার্কেলের দল সেন্ট্রাল কনজারভেটিভ খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক পার্টি(সিডিইউ)।রবিবারের দক্ষিণ-পশ্চিম জার্মানির সারল্যান্ডের প্রাদেশিক নির্বাচনে ফলাফলে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের দল খুব সহজে এ জয় লাভ করেছে।যা তাদের আগামি সেপ্টেম্বরের জাতীয় নির্বাচনের জন্য সুবাতাসের ইঙ্গিত দিচ্ছে।
ম্যার্কেলের দল সেন্ট্রাল কনজারভেটিভ খ্রিস্টায়ান ডেমোক্রেটিক পার্টি(সিডিইউ) নির্বাচনে ৪০.৭% ভোট পেয়েছে।তার নিকটবর্তী দল সোস্যাল ডেমোক্রেটিক (এসপিডি) পেয়েছে মাত্র ২৯.৬% ভোট।কিছুটা চাপের মুখে থেকে হলেও আশা করা হচ্ছে অ্যাঙ্গেলা ম্যার্কেল আগামীতে চতুর্থবারের মত জার্মানির চ্যান্সেলর হতে যাচ্ছেন।
দক্ষিণ-পশ্চিম জার্মানির ছোট একটি প্রদেশ সারল্যান্ডে বসবাসকারীর সংখ্যা প্রায় ১০ লক্ষ।যেখানে এখনো সিডিইউ এবং এসপিডি এর জোট সরকার ব্যবস্থায় চলছে।যা জাতীয় সরকারের প্রতিচ্ছায়া।
রবিবারের সারল্যান্ডের নির্বাচনের এই ফলাফল আগামী ২৪ সেপ্টেম্বরের জাতীয় নির্বাচনের ভোটারদের মনভাবেরই প্রকাশ।জার্মানির জাতীয় টেলিভিশনের ২৪মার্চ এক জরিপে দেখাগেছে সেন্ট্রাল খ্রিস্টায়ান ডেমোক্রেটিক পার্টি(সিডিইউ)এবং সোস্যাল ডেমোক্রেটিক(এসপিডি)সমান অবস্থানে রয়েছে।তবে বার্লিনের ক্ষমতায় বসানোর জন্য ভোটারদের পছন্দে রয়েছেন বাম পন্থী এসপিডির দলের নেতা মার্টিন সুলজ। ইউরোপিয়ান পার্লামেন্টের সাবেক এ প্রেসিডেন্ট গত জানুয়ারি থেকে দলের দায়িত্ব নেওয়ার পর থেকে দলের সমর্থন পুনরোদ্ধারের জন্য কাজ করে যাচ্ছেন।
তবে সাম্প্রতিক সময়ে সারল্যান্ডে চালানো এক জরিপ বলছে সিডিইউ এর ক্ষমতায় আসার সম্ভাবনা খুব কম তবে ধারণা করা হচ্ছে এসপিডি এবং পরিবেশবাদী গ্রীন দলের সাথে জোট বাধার।তবে অ্যাঙ্গেলা ম্যার্কেলের দল ১০১২ সালের নির্বাচনের চেয়ে অনেকটায় এগিয়ে রয়েছে এই অঙ্গরাজ্য।
সারল্যান্ড লুক্সিমবার্গ এবং ফ্রান্স সীমান্তের একটি ক্যাথলিকদের প্রদেশ।বর্তমানে হাই-টেক পার্কের জন্য জন্য বিখ্যাত।
উল্লেখ্য, সেখানে ১৯৯৮ সাল থেকেই কনজারভেটিভ খ্রিস্টায়ান ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় রয়েছে।








