চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসির সংলাপ: নির্বাচনী সরকারে নজর বিএনপির, সংলাপে বসবে আওয়ামী লীগ

সোমা ইসলামসোমা ইসলাম
১০:৪৮ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

নির্বাচনী সরকারের ফয়সালা না হলে নির্বাচন কমিশনের সংলাপ ব্যর্থ হবে বলে মনে করছে বিএনপি। সব দল চাইলে ইসির সংলাপের পর রাজনৈতিক সংলাপেও বসতে রাজি আছে আওয়ামী লীগ।

নির্বাচনে সরাসরি সেনাবাহিনী মোতায়েনের দাবি বিএনপির। আওয়ামী লীগ বলেছে, রাজনৈতিক ঐক্যমত হলে নির্বাচনী দায়িত্বে সেনাবাহিনীকে ফেরাতে বাধা হয়ে দাঁড়াবে না আওয়ামী লীগ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে নিজেদের দায়িত্ব এবং আস্থা অর্জনের সেতু হিসেবে রোডম্যাপকে সামনে রেখে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে প্রথম দফায় ৩১ জুলাই সংলাপ হয়েছে নাগরিক সমাজের সঙ্গে। সংলাপে সুশীল সমাজ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরামর্শ দিয়েছে। এ বিষয়ে চ্যানেল আইয়ের কাছে নিজেদের অবস্থান জানিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। তবে, নির্বাচন নিয়ে শুধু ইসির সংলাপে ভরসা রাখতে পারছে না বিএনপি।

প্রধান দুই দলই বলেছে, সূষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তত তারা।

স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সেনাবাহিনী আগেও নির্বাচনে ব্যবহার করা হয়েছে। এটা নতুন কোন প্রস্তাব নয়। নির্বাচনের শুরু থেকে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার আগ পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আওয়ামী লীগকেই এটি সমর্থন করা উচিত। তারা এটি নিয়ে সন্দেহ করছে যে নির্বাচনে যদি তারা পাশ করতে না পারে, তাহলে তাদের কর্মীদের অবস্থা খারাপ হবে, পিঠের চামড়া থাকবে না।

তিনি আরও বলেন, যদি সরকার সংলাপ না করে, তারা যদি জোর করে, গোয়ার্তুমি করে এখনকার মতো আবারও ক্ষমতায় আসতে চায়, তহালে যে বিষয়টি জরুরি নির্বাচনকালীন সরকার, এ বিষয়ে আলোচনার আর সুযোগ থাকবে না। আর এটিই যদি না থাকে, তাহলে নির্বাচন কমিশনের উদ্যোগের কোন ফলাফল আসবে বলে আমি মনে করি না। এটি সরকারের উপর চাপ হওয়ার কথা।

Reneta

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, ২০১১তে যেহেতু এটি বাদ পড়ে গেছে। এখন আমাদের বাধ্যতামূলক কিছুই নাই। এখন নির্বাচন কমিশন যদি পুনরায় চালু করতে চায়, যদি সব স্টেক হোল্ডারদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া যায় তাহলে তা হবে খুবই ইতিবাচক কাজ হবে।

তিনি আরও বলেন, বিরোধী দল সব সময় চেষ্টা করে সব সময় ক্ষমতাসীন দলকে চাপে রাখতে। সেই রাজনৈতিকভাবে আত্মবিশ্বাস তৈরির জন্য আমাদের আওয়ামী লীগের সঙ্গে বা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পরে যদি তারা মনে করে যে রাজনৈতিকভাবেও এই আলোচনা প্রয়োজন, আমার মনে হয় যে এটা সম্ভব, অসম্ভব না।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৯ নির্বাচনআওয়ামী লীগনির্বাচন কমিশনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

মেসি এখনও অনবদ্য, অতুলনীয়: রুমী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT