আন্তর্জাতিক

নির্বাচনী প্রচারণায় সেলফি ভিড়ে ভাঙল নুসরাত জাহানের মঞ্চ

নির্বাচনী প্রচারণায় সেলফি ভিড়ে ভাঙল নুসরাত জাহানের মঞ্চ

ভারতের লোকসভায় পশ্চিমবঙ্গের তৃণমূলের কংগ্রেসের নির্বাচনী প্রচারণা করতে গিয়ে ভক্তদের সেলফি ভিড়ে মঞ্চ ভেঙে পড়েছেন টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান।

বুধবার পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে তৃণমূলের নির্বাচনী প্রচারের মঞ্চ ভেঙে এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের তৃণমূলের কংগ্রেসের প্রার্থী বীরবাহ সোরেন নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন জনপ্রিয় এ অভিনেত্রী।

তবে নির্বাচনী প্রচারণার ওই মঞ্চ খুব বেশি উচু না হওয়া কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ভিডিওতে দেখা যায়, নুসরাত জাহান সেসময় অন্যদের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে তার আইনজীবীসহ অন্যরা তাকে ঘিরে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন।

ভারতীয় নির্বাচনী প্রচারণায় তারকাদের ভিড় নতুন কিছু নয়। নির্বাচনী প্রচারণা থেকে নির্বাচনে প্রার্থিতায় সরব উপস্থিতি তাদের। এরই ধারাবাহিকতায় ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন টলিউডের এই জনপ্রিয় নায়িকা।

নুসরাত জাহান বসিরহাট এবং মিমি চক্রবর্তী যাদবপুর আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নির্বাচনে দাঁড়িয়েছেন। টলিউড ইন্ডাস্ট্রি থেকে আগের বারের মতো এবারও নির্বাচনে অংশ নিচ্ছেন দেব ও শতাব্দী রায়।

এছাড়া শোবিজের মধ্যে প্রার্থী হিসেবে আছেন সুচিত্রা সেনের মেয়ে ও এক সময়ের দাপুটে অভিনেত্রী মুনমুন সেন।

বিষয়:নায়িকা নুসরাত জাহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…