একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। লিফলেট বিতরণ, জনসভা ও মিছিলসহ নানা কার্যক্রমের মাধ্যমে গণসংযোগ করছেন প্রার্থীরা।
গণসংযোগের অংশ হিসেবে ঢাকা-১৯ (সাভার) আসনে নির্বাচনী মিছিল করেছেন জাতীয় পার্টির প্রার্থী হাজী আবুল কালাম আজাদ।
শুক্রবার ছুটির দিন সকাল থেকেই নির্বাচনী প্রচারণা ও মিছিল করেন তিনি।
ঢাকা-১৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী হাজী আবুল কালাম আজাদ বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদের আমলে গামের্ন্টস শিল্পের বিকাশ হয়েছে। এখন এই শিল্পে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সুতরাং আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে সাধারণ মানুষ লাঙ্গল প্রতীককে জয়যুক্ত করবে।
অন্যদিকে সারাদেশের মতো এই আসনেও উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী। তবে হামলা ও মামলা আতঙ্কে প্রচারণা চালাতে পারছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী।








