চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী প্রচারণায় গিয়ে স্ত্রীকে হারিয়েছেন নতুন রেলমন্ত্রী

আফরিন আপ্পিআফরিন আপ্পি
৮:১৪ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণায় গিয়ে স্ত্রীকে হারিয়েছেন নতুন রেলমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া মো: নুরুল ইসলাম সুজন। প্রথমবারের মত মন্ত্রীত্বের তালিকায় তার নাম থাকায় যিনি সবচেয়ে বেশি আনন্দিত হতেন, তাকে হারিয়ে বিষণ্ণ ছিলেন নুরুল ইসলাম সুজন। পরিবারের সব আনন্দ ম্লান করে নির্বাচনের ঠিক আগের দিন মৃত্যুবরণ করেন নুরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার ইসলাম।

পঞ্চগড় ২ আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছেন মো: নুরুল ইসলাম সুজন। মনোনয়ন পাবার পর থেকেই রাতদিন ছুটে বেড়িয়েছেন প্রচারণার কাজে। এ কাজে সবসময়ই তার সঙ্গী ছিলেন স্ত্রী নিলুফার ইসলাম।

নিলুফার ইসলামের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, স্বামী মো: নুরুল ইসলাম সুজন পেশায় আইনজীবি ও একইসাথে রাজনীতিবিদ হওয়ায় সংসারে খুব বেশি সময় দিতে না পারলেও নিলুফার সামলে নিতেন সব। সুখে-দুখে সবকিছুতেই ছিলেন স্বামীর ছায়ার মত।

খালার স্মৃতিচারণ করে নিলুফার ইয়াসমিনের বোনের ছেলে আব্দুল্লাহ আল মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন: আমার খালা আমাদের ভীষণ ভালোবাসতেন। খালু অনেক ব্যস্ত থাকলেও কখনো তা নিয়ে অভিযোগ করতে দেখিনি খালাকে। বাসায় সবসময়ই অনেক অতিথি থাকতেন কিন্তু তা নিয়ে কখনো বিরাগভাজন হননি খালা। খুবই নরম মনের মানুষ ছিলেন তিনি।

আর তাই নির্বাচনী প্রচারণায়ও থাকতে চেয়েছিলেন স্বামীর সাথে। আর এতেই যেনো বাধে বিপত্তি। পঞ্চগড়ের তীব্র ঠাণ্ডায় বাইরে থাকতে যেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। আক্রান্ত হন নিউমোনিয়ায়। এরপর নিউমোনিয়ার সাথে এক সপ্তাহের বেশি লড়াই করে মারা যান তিনি।

প্রথমে তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এয়ার অ্যাম্বুলেন্সে করে আনা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন ২৯ ডিসেম্বর তার মৃত্যু হয়।

Reneta

হাইকোর্টের মাজার সংলগ্ন মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান বিচারপতিসহ কয়েকজন বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের পরদিন ৩১ ডিসেম্বর পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দান দিঘীতে তার দাফন সম্পন্ন হয়।

তিন সন্তানের জননী নিলুফার ইসলাম ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত হাসিখুশি প্রাণবন্ত একজন মানুষ। ভালোবাসতেন অতিথি আপ্যায়ন করতে। কখনো রেগে উচ্চস্বরে কেউ কথা বলতে শোনেনি তাকে।

স্ত্রীর মৃত্যুর কষ্টকে সঙ্গী করে ৭ জানুয়ারি শপথ নেবেন নুরুল ইসলাম সুজন। তিনি এবারই প্রথম মন্ত্রী হতে যাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননির্বাচনী প্রচারণামো: নুরুল ইসলাম সুজনরেলমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT