চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধুর ছবি বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২১
জনপদ
A A

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান আজ তার নিজ নির্বাচনী এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিতরণ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি মুখে যা বলি তা কাজে প্রমাণ করি। 

তিনি জানান: গতকাল দুপুরে মন্ত্রণালয়ে আমার নিজকক্ষে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংকালে ‘বঙ্গবন্ধুর ছবি ১৮ কোটি বাঙালির প্রতিটি ঘরে টানানোর বিষয়ে আমার ইচ্ছা, অনুরোধ ব্যক্ত করেছিলাম।’ আমার সেই বক্তব্য বাস্তবায়ন করার লক্ষ্যেই আজ আমার উপজেলা সরিষাবাড়ী আওয়ামী লীগের নিকট জাতির পিতার ছবি হস্তান্তর করেছি।

বুধবার বিকেলে সরিষাবাড়ি পৌর আওয়ামী লীগের বর্ধিতসভায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এর নিকট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি।

এছাড়াও বর্ধিতসভায় বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তারেক রহমান সরকারের ভেতরে আরেকটি ‘সরকার’ তৈরি করেছিল। দেশের সম্পদ লুটপাট করেছিল। এছাড়া আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে শেখ হাসিনাকে প্রধান টার্গেট করে ২০০৪ সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। সেদিন আওয়ামী লীগের ২২জন নেতাকর্মীসহ ২৪ জন মারা যান। তারেক রহমানের মদদেই সারাদেশে জঙ্গিবাদের উত্থান হয়।

তারেক জিয়ার উদ্দেশে তিনি বলেন, বিদেশের মাটিতে বসে আস্ফালন না করে, যদি আপনার সাহস থাকে তাহলে দেশে আসুন, আপনার সাথে খেলতে চাই, আপনি কতো বড় খেলোয়াড় তা দেখতে চাই। তারেক রহমান দেশ ছেড়ে বিদেশের মাটিতে আয়েশি জীবন যাপন করছেন, এতো টাকা আসে কোথা থেকে? এগুলো দেশের মানুষ জানে। দেশের টাকা লাগেজ ভর্তি করে বিদেশে পাচার করার ইতিহাস জাতি ভুলে যায় নাই। এখনও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন তিনি। কিন্তু ষড়যন্ত্র করে লাভ হবে না, দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে এবং আগামীতেও থাকবে।

আজ সরিষাবাড়ি পৌর আওয়ামী লীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Reneta

পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর শিশা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্য প্রতিমন্ত্রীবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT