চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকে সামনে রেখে র‌্যাবের ‘রোবাস্ট পেট্রোলিং’

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১০:৩২ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

নির্বাচনকালীন সময়ে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতেই সারা দেশেই এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-র‌্যাব শুরু করেছে রোবাস্ট পেট্রোলিং।

আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে র‌্যাব-৩ তাদের দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল এবং প্রতিনিয়ত মনিটরিং এর মাধ্যমে অধিকতর নজরদারী অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৩ বৃহস্পতিবার হাইকোর্ট মাজার, প্রেস ক্লাব, কদম ফোয়ারা এলাকায় টহল বৃদ্ধি করে। এছাড়াও নটরডেম কলেজ, ফকিরাপুল, কাকরাইল মোড়, ভিআইপি রোড, শেরাটন, শাহবাগ, দোয়েলচত্বর, মতিঝিল, আইডিয়াল স্কুল, রাজারবাগ মোড়, মালিবাগ, মৌচাক, মগবাজার মোড় রমনা এলাকায় রোবাস্ট পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

Banglabid

রোবাস্ট পেট্রোলিং নিয়ে জানতে চাইলে র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন: রাজধানী ঢাকাতেও বেশকিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। যা অশান্ত হলে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নেতিবাচক প্রভাব পড়ে। আমাদের মূল উদ্দেশ্য হল আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা। যেকোনো মূল্যে জনগণের জান-মালের নিরাপত্তা দেয়া, জনস্বার্থে কাজ করা।

নির্বাচন কেন্দ্রীক সময়গুলোতে নজরদারি কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের গোয়েন্দা নজরদারি ও সাদা পোশাকের নজরদারি বৃদ্ধি করবো। যখনই গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা তথ্য পাবো তখনই রোবাস্ট পেট্রোলিং করবো। এছাড়াও আমাদের নিয়মিত পেট্রোলিং চলতে থাকবে। এমরানুল হাসান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিকে বিবেচনায় রেখে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তবে সেটিকে কঠোরভাবে দমন করতে র‌্যাব-৩ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এজন্য সারাদেশে রোবাস্ট পেট্রোলিং এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে র‌্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় টহল এবং চেকপোস্ট জোরদার করা হয়েছে। জনগণের স্বাভাবিক জীবনযাত্রার মান বজায় রাখার মূল লক্ষ্য হিসেবে এ পেট্রোলিং করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাবসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT