চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকে ঘিরে পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় বহু হতাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের কোয়েটায় একটি ভোট কেন্দ্রের কাছে ভয়াবহ বোমা হামলা ও পৃথক আরো কয়েকটি ঘটনায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে লাখ লাখ মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার মুখেই নির্বাচনী সহিংসতা ছড়িয়ে পড়েছে দেশটিতে।

রেকর্ডসংখ্যক সেনা প্রহরায় বুধবার দেশটিতে ভোট গ্রহণ শুরু হয়। সেনাবাহিনীর পাশাপাশি অসংখ্য পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছে। এর মধ্যেই বেলুচিস্তানের কোয়েটায় একটি নির্বাচন কেন্দ্রের গেটে পুলিশকে লক্ষ্য করে আত্মঘাতি হামলা চালানো হয়।

এই হামলায় ৩১ জন নিহত হয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

এছাড়াও বেলুচিস্তানের খুজদারে গ্রেনেডে হামরায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খাইবার পাখতুনখোয়ার সোয়াবি এলাকার একটি ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছে একজন।

এটি পাকিস্তানের একাদশ জাতীয় নির্বাচন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট চলবে। জাতীয় পরিষদের ২শ’ ৭২টি আসন ছাড়াও প্রাদেশিক পরিষদের ৫শ’ ৭৭টি আসনে নির্বাচন হচ্ছে।

সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ এবং কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লিগের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। জরিপে কিছুটা এগিয়ে ইমরানের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানপাকিস্তানে ভোটসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT