চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহায়ক সরকারের দাবিতে বিএনপি কী নমনীয়

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:২২ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে দীর্ঘদিন খুব দৃঢ়ভাবে বলে আসলেও শুক্রবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যে পূ্র্বের তুলনায় নমনীয় সুর লক্ষ্য করা গেছে।

দলটির নবগঠিত ঢাকা মহানগরী দক্ষিণ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সহায়ক সরকার প্রয়োজন। অন্যথায় জনগণ নির্বাচন মেনে নেবে না। এই সরকার অগণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক সরকার। এই সরকারের অধীনে কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।

তবে মির্জা ফখরুল তার আগের বক্তব্যে ‘নির্বাচনকালীন সহায়ক সরকার না দিলে আন্দোলনের হুমকি’ দিয়েছিলেন। আর সেখান থেকে বেরিয়ে আজ যোগ করলেন ‘একটি সহায়ক সরকার প্রয়োজন হবে’।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ পুলিশের নিয়ন্ত্রণহীন একটি নির্বাচন দিয়ে দেখুক এদেশে জনপ্রিয় দল কোনটি? তখন তার প্রমাণ মিলবে। কিন্তু তারা তা দেবে না।

এসময় তিনি ঢাকা মহানগরীর নবগঠিত দলে কোন বিতর্ক নেই দাবি করে বলেন, এই দল নবীন-প্রবীনের নেতৃত্বে গঠিত হয়েছে। এই কমিটি আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এসময় হাওরের দুর্গত এলাকায় বিএনপির ত্রাণ প্রতিনিধি দলকে প্রশাসন যেতে বাঁধা দিচ্ছে বলেও মির্জা ফখরুল অভিযোগ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিরাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT