চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির নয়াপল্টন কার্যালয়ও যেন বিমর্ষ, বিধ্বস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় যেন একটি বিধ্বস্ত ভবন, যেন নুয়ে পড়া বৃক্ষ! কাঠখড়ের মতো শুকিয়ে খাঁ খাঁ করছে। দলের সর্বোচ্চ নেতা বেগম খালেদা জিয়ার আকস্মিক কারাদণ্ডে দলীয় নেতাকর্মীদের মতো কেন্দ্রীয় কার্যালয়ও যেন বিমর্ষ এবং বিধ্বস্ত!

খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিলেও শুক্রবার সকাল থেকে কার্যালয়ের সামনে এসে বিক্ষোভের কোন আলামত দেখা যায়নি। কার্যালয়ের মূল গেটে ছিল তালা। গেটের সামনে ছিল পুলিশ এবং গোয়েন্দাদের আড্ডা। ছিলেন সাংবাদিকরাও, পরিস্থিতি নিরুত্তাপ থাকায় যেন একটু আয়েশি ভঙ্গিতেই ছিলেন তারা।

এর আগে শুক্রবার বাদ জুমা সারাদেশে জেলায়-উপজেলায় এই বিক্ষোভের ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাদ জুমা সারাদেশে জেলায়-উপজেলায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তখন তিনি বলেন: দেশনেত্রীর সঙ্গে রায়ের আগের দিন কথা হয়েছে। রায় হওয়ার পর শন্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা বলেছেন তিনি।

Banglabid

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে বিএনপি চেয়ারপার্সনের মুক্তির দাবিতে একটি মিছিল বের হয়। মিছিলের শুরুতে বিএনপি মহাসচিব থাকলেও পরে তিনি দ্রুত মিছিল ত্যাগ করেন। এরপর শান্তিপূর্ণ মিছিলটি নয়াপল্টনে এসে দুয়েকটি স্লোগান দিয়ে কাকরাইলের পথে গিয়ে শেষ হয়ে যায়। এর মধ্যে কিছু নেতাকর্মী আশপাশের অলিগলিতে ঢুকে পড়লে পুলিশ তাদের ধাওয়া করে তিনজনকে আটক করে। এটুকুতেই শুক্রবার বিএনপির বিক্ষোভ কর্মসূচির শেষ দেখা যায়।

এর আগে সকাল থেকে কার্যালয়ের গেটের গার্ড ম্যানকে বললে ভেতরে প্রবেশ করার তালা খুলে দেয়। প্রবেশ করার পর পুনরায় বন্ধ। সকালে কার্যালয়ের তৃতীয় তলায় গিয়ে দেখা যায়, সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন দলের মুখপাত্র রুহুল কবির রিজভী। আগে সংবাদ সম্মেলনে রিজভীর পাশে বসার জন্য কেন্দ্রীয় নেতারা ভিড় করলেও এখন আর তেমন কোন নেতার উপস্থিতি নেই। পাশে বসে ছিলেন বিএনপির সহ দপ্তর বেলাল হোসেন, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, জাসাসের সদস্য শায়েলা।

তাদের চোখে মুখে হতাশা, উদ্বেগ-উৎকণ্ঠা, হারানোর সুর। রিজভীকে দেখেও বুঝা গেছে তিনি বিধ্বস্ত, বিমর্ষ, বেদনাহত। মনে হলো, চোখের কোণার জল এখনো শুকায়নি। গতকাল রায় ঘোষণার পরপর সংবাদ সম্মেলনে তিনি অজর ধারায় কেঁদেছেন মিডিয়ার সামনেই। আর অন্তরালে কত অশ্রু ফেলেছেন তা স্বয়ং তিনি জানেন আর তার শ্রষ্টা।

Reneta

সংবাদ সম্মেলনের পর চ্যানেল আই অনলাইনের সাথে একান্ত আলাপে গত ২৮ জানুয়ারি থেকে কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ থাকা দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন: আমি মর্মাহত, সংক্ষুব্ধ, বিমর্ষ! এটি মানা যায় না। এ রায় পুরোপুরি প্রতিহিংসার, প্রতিশোধের! আর কতো প্রতিশোধ নিতে হবে, আর কতো নির্যাতন করতে হবে?

গয়েশ্বর চন্দ্র রায়কে যেদিন গ্রেপ্তার করা হয় সেদিন থেকে রিজভী আহমেদ নয়াপল্টন কার্যালয়ে অবরুদ্ধ বলে জানালেন। বলেন, নির্বাহী কমিটির সভার দিন একবার বের হই। এরপর ডিবি পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করলে দ্রুত পুনরায় নয়াপল্টনে ফিরে আসি। সেই থেকে আছি।

তিনি বলেন: কার্যালয়ের ভেতরে এখনো পর্যন্ত পুলিশ প্রবেশ করেনি। তবে গেট দিয়ে বের হতে বা প্রবেশ করতে গিয়ে ঝামেলা করে।

আজকের বিক্ষোভ বা সামনে বিএনপির আন্দোলন হবে কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, আমরা আন্দোলনেই আছি। এই যে কার্যালয়ে অবরুদ্ধ আছি। এটাও তো আন্দোলনের অংশ। দীর্ঘদিন এখানে অবরুদ্ধ হয়ে আছি। আর গতকাল পুলিশি বাধা পেরিয়ে হাজার হাজার নেতাকর্মী ম্যাডামের গাড়িবহরে যেভাবে ছিলো তা আন্দোলনে অংশ।

রিজভী আশা করছেন, উচ্চতর আদালতে আপিল করে বেগম খালেদা জিয়ার জামিন পাওয়া যাবে। বলেন, এ অন্যায় রায়ের বিরুদ্ধে জামিন করা হবে। আশা করছি উচ্চতর আদালত জামিন দিবেন। আর যদি জামিন না হয় তার পরের পদক্ষেপ জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিরিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT