চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরুত্তাপ দিনে মার্শালের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
মার্শাল আইয়ুব

মার্শাল আইয়ুব

চার ম্যাচের মধ্যে মাঠে বল গড়িয়েছে তিনটিতেই। তারপরও ফল দেখেনি কোনও ম্যাচ। জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে ড্র মেনে নিয়ে মাঠ ছেড়েছে সবগুলো দল।

চট্টগ্রামে ঢাকা বনাম খুলনার প্রথম স্তরের ম্যাচে হতাশাই সঙ্গী হয়েছে ঢাকার। তৃতীয় দিনে খুলনাকে ফলো অনে ফেলেও শেষদিনে ড্র মেনে মাঠ ছাড়তে হয়েছে মোহাম্মদ শরীফের দলকে।

৭ রানে দিন শুরু করা খুলনা দিন শেষ করেছে ৪ উইকেটে ১৮০ রান করে। দলের প্রায় সবাই করেছেন প্রস্তর যুগের ব্যাটিং। ১৭২ বল খেলে ৩৫ রান করেছেন এনামুল হক। ৬৩ রান করতে ১৮৯ বল খেলেছেন তুষার ইমরান।

রাজশাহীতে বৃষ্টির কারণে প্রথম স্তরের রংপুর-বরিশাল ম্যাচটিতে শেষ দিনে বল গড়ায়নি একটিও। একই কারণে বগুড়ায় সিলেট-চট্টগ্রামের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে খেলোয়াড়দের মাঠে নামা ছাড়াই।

খুলনায় দ্বিতীয় স্তরের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ঢাকা মেট্টো থেকে ৯৫ রানে পিছিয়ে ম্যাচ শেষ করেছে রাজশাহী বিভাগ। রাজশাহীর প্রথম ইনিংসে করা ২২০ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ৩২৬ রানে ইনিংস ঘোষণা করেছিল ঢাকা মেট্রো। ঢাকার হয়ে শেষ দিনে ১৩১ রানের জ্বলমলে এক ইনিংস খেলেছেন মার্শাল আইয়ুব।

তিন ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্রথম স্তরে সবার ওপরে খুলনা বিভাগ। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তর থেকে এগিয়ে আছে রাজশাহী বিভাগ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

সোনম ওয়াংচুককে নিয়ে ভারতে উদ্বেগ, সরব বলিউড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT