চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরীহ মানুষকে হয়রানী না করতে বললেন আইজিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

নিরীহ মানুষকে হয়রানী না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের পর একই কথা পুলিশ সদস্যদের উদ্দেশে বললেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

একইসঙ্গে মাদককে জাতীয় সমস্যা আখ্যায়িত করে মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোন পুলিশ সদস্যের সখ্যতা থাকলে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

বুধবার পুলিশ সপ্তাহ-২০১৯ এর ৩য় দিন রাজারবাগ পুলিশ লাইন্সে ৫১৪ জন পুলিশ সদস্যকে আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পড়ানো শেষে এক বক্তব্যে তিনি এসব কথা জানান।

আইজিপি বলেন, কোন অবস্থাতেই কোন নিরীহ মানুষকে হয়রানি করা যাবেনা। এ বিষয়টি নিশ্চিত করতে কঠোর নজরদারীর আওতায় রাখতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন, মাদক বর্তমানে একটি জাতীয় সমস্যা। সামাজিকভাবে এর মোকাবেলা করতে হবে। আমরা মাদককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছি। ২০১৮ সালে ১ লাখ ১২ হাজার মাদক মামলায় প্রায় দেড় লাখ গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ হাজার ৬৩৯ কোটি ৭০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য।

মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সদস্যদের কোন সখ্যতা থাকতে পারবেনা। এমন প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণুতার কথা জানিয়ে পুলিশ প্রধান বলেন, পুলিশ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। বর্তমানে দেশ অনেকাংশেই জঙ্গির আগ্রাসন থেকে মুক্ত।

এ সময় আইজিপি ব্যাজ ও পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পুরস্কার শুধুমাত্র নামমাত্র উপহার নয়। এটা আপনাদের দক্ষতার স্বীকৃতি। এবারই প্রথম আইজি ব্যাজ প্রাপ্তদের নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। এর আগে ২০১৮ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে নির্বাচিত ৫১৪ জন পুলিশ সদস্যকে আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পড়িয়ে দেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

একই অনুষ্ঠানে ২০১৮ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক দ্রব্য ও চোরাচালান মালামাল উদ্ধারে সাফল্য অর্জনকারী ইউনিটকে পুরস্কার প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইজিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

মে ১৩, ২০২৬

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন মৌনি

মে ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

শোলাকিয়ায় ঈদ-উল-আযহার জামাতের প্রস্তুতি: থাকছে বিশেষ ট্রেন

মে ১৩, ২০২৬
ছবি: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জামাতা সুজিত (প্রতিনিধি)।

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়ি হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হামের টিকা পেয়েছে ৯৫ শতাংশ শিশু, বাদ পড়াদের দ্রুত টিকা দেওয়া হবে’

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT