চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিরাপদ বাংলাদেশ’ দেখে ঢাকা ছাড়ল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেট দল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নিরাপদ নয়। যেকোনো সময় বিদেশিদের ওপর হামলা হতে পারে। এমন দোহাই দেয়া অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিরাপদ এক বাংলাদেশ দেখেই দেশে ফিরে যাচ্ছে। প্রায় এক মাসের সফরে নির্বিঘ্নেই ক্রিকেট খেলেছেন তারা।

ঢাকা থেকে চট্টগ্রামে যেয়ে অবশ্য একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। কিন্তু তার কারণে কোনোভবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ছোট পাথরের আঘাতে অস্ট্রেলিয়া টিম বাসের জানালা ভেঙে যায়। বিষয়টি নিয়ে প্রথমে তারা হৈ-চৈ করলেও পরে বিস্তারিত জেনে শান্ত হয়।

ঘটনা হলো রাস্তার পাশে ক্রিকেট খেলতে থাকা বাচ্চারা ঝগড়া করে ঢিল ছোড়াছুড়ি করে। সেখান থেকে একটি ঢিল বাসে আঘাত করে। এই ঘটনা শুনে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা আর কোনো অভিযোগ করেননি।

অস্ট্রেলিয়া দলের সদস্যরা ঢাকার বিমানবন্দরে চেক ইন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা টেস্টে হারার পর চট্টগ্রামে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। নিরাপদ বাংলাদেশ দেখার পাশাপাশি লড়াকু এক বাংলাদেশকেও দেখতে হয়েছে তাদের।  অজি দলের সাত ক্রিকেটার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতের উদ্দেশে যাত্রা করেছেন। বাকিরা ফিরে যাচ্ছেন নিজ দেশে। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তারা। চট্টগ্রাম থেকে আজ সকালেই সবাই ঢাকায় পৌঁছান।

ভারত সফরে অস্ট্রেলিয়া দল ১৪ সদস্যের। বাংলাদেশ থেকে কোহলির দেশে গেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যাশ্টন অ্যাগার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, হিল্টন কার্টরাইট ও ম্যাথু ওয়েড। ওয়ানডে দলের বাকি সাত ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে ইতিমধ্যে ভারতে পৌঁছে গেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাবনূরের বাসায় পরিচালকদের মিলনমেলা

পরবর্তী

আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ ছবির শুটিং শুরু

পরবর্তী
বাংলাদেশের সংবাদকর্মীরা একটি অনুষ্ঠানে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ ছবির শুটিং শুরু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ফের শুরু

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT