চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদ কর্মস্থলের নিশ্চয়তা চান গার্মেন্টস শ্রমিকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A

নিরাপদ কর্মস্থলের নিশ্চয়তা দাবি করে গার্মেন্টস শ্রমিকরা বলেছেন, বাংলাদেশে তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ড বা রানা প্লাজা ধ্বসের মতো আর কোনো গার্মেন্টসে যেন দুর্ঘটনা না ঘটে, সেই বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে।

একইসঙ্গে শ্রমিকদের ন্যায্য বেতন ও ছুটির বিষয়গুলো নিশ্চিত করার দাবিও জানান তারা।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নেতাকর্মীরা।

তাজরীন গার্মেন্টেসে অগ্নিকাণ্ডের ৬ বছর পূর্তি উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে সংগঠনের সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শ্রমিককর্মী ঐক্য পরিষদের জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি আবদুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হলে শ্রম আইনের দোহাই দিয়ে পরিবারকে মাত্র এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। সেটা বাড়িয়ে এখন দুই লাখ করার কথা চিন্তা করা হচ্ছে। অথচ বর্তমান সময়ে দুই লাখ টাকায় কী হয়, যেখানে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটিই থাকেন না!

Reneta

বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি আয় গার্মেন্টস খাত থেকে আসলেও এই খাতের শ্রমিকরাই সবচেয়ে বেশি অবহেলিত-এমন অভিযোগ করে তারা বলেন, সরকারি আমলা-মন্ত্রীরা যেখানে লাখ লাখ টাকা নিয়েও সংসার চালাতে হিমশিম খান, সেখানে গার্মেন্টস শ্রমিকদের বেতন মাত্র আট হাজার টাকা। আর এখন তো বেতন বাড়লে মূল বেতন বাড়ে না, শুধু যোগ হয় ভাতা! ফলে চাকরির শেষ সময়েও একজন শ্রমিককে অনেক কষ্টে বাকি জীবন কাটাতে হয়।

শ্রমিক নেতারা বলেন, সরকারি চাকরিজীবী মায়েরা যেখানে মাতৃত্বকালীন ছুটি পায় ৬ মাস, সেখানে গার্মেন্টস শ্রমিকরা পায় মাত্র ১৬ সপ্তাহ। একইসঙ্গে এসময় তাদের বেতনও ঠিকমতো পরিশোধ করা হবে কি না, তা নিয়েও দ্বিধা-দ্বন্দ্ব থাকে।

বক্তারা বলেন, সত্যিকার অর্থে দেশের উন্নয়ন যাত্রাকে আরো গতিশীল করতে হলে গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়াতে হবে। মালিকরা রক্ত শোষণ করবেন আর শ্রমিকরা রক্তশূন্যতায় ভুগবে, এটা হতে পারে না।

মানববন্ধনে তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ছয় বছর পূর্ণ হলেও এখন পর্যন্ত ওই ঘটনার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ না করার জন্য ক্ষোভ প্রকাশ করা হয়। একইসঙ্গে অবিলম্বে নিহত শ্রমিক পরিবার ও আহত শ্রমিকদের পুনর্বাসনসহ সব গার্মেন্টসে শ্রমিকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবি জানানো হয়।

এসময় তারা তাজরীন গার্মেন্টেসে অগ্নিকাণ্ডে নিহত ১১২ শ্রমিককে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত তাজরীন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় ১১২ শ্রমিক নিহত ও শতাধিক শ্রমিক আহত হয়। ভয়াবহ দুর্ঘটনায় পোশাক কারখানার নয়তলা ভবনের ছয়তলার আগুনে ভস্মীভূত হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: তাজরীনতৈরি পোশাক কারখানাপোশাক রপ্তানিপোশাক শ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT