চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদ অনলাইন নিশ্চিত করতে শিশুদের জন্য বাংলায় ‘ডিজিওয়ার্ল্ড’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশের শিশুদের নিজের ভাষায় সঠিকভাবে অনলাইন মাধ্যম বুঝতে এবং নিরাপদে অনলাইন মাধ্যম ব্যবহারে সাহায্য করতে বাংলা ভাষার লার্নিং রিসোর্স প্ল্যাটফর্ম ‘ডিজিওয়ার্ল্ড’ বাংলা চালু হয়েছে।

সম্প্রতি টেলিনর, গ্রামীণফোন ও ইউনিসেফ বাংলাদেশের ৫ থেকে ১৬ বছরের শিশুদের জন্য প্ল্যাটফর্মটি চালু করেছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

Banglabid

এতে বলা হয়, টেলিনর গ্রুপ, গ্রামীণফোন ও ইন্টারন্যাশনাল এক্সপার্ট প্যারেন্টজোন শিশু, পরিবার এবং স্কুলগুলোর জন্য গ্লোবাল অনলাইন কারিকুলাম তৈরি করেছে এবং ইউনিসেফের সাথে পার্টনারশিপে এর বাস্তবায়ন সম্ভব হয়েছে। ইন্টার‍্যাক্টিভ গেম এবং নিজের মতো করে জ্ঞান লাভের জন্য ডিজিটাল লাইব্রেরি ব্যবহারের মাধ্যমে উপভোগ্য উপায়ে শিশুদের শেখার অভিজ্ঞতা গ্রহণে সহায়তা করবে ডিজিওয়ার্ল্ড বাংলা। এই প্ল্যাটফর্ম থেকে শিক্ষকরা ওয়ার্কশিট ডাউনলোড করতে পারবেন। এই ওয়ার্কশিটগুলো দিয়ে তারা অভিভাবকদের জন্য উপকারী সেশন ও গাইডলাইন পরিকল্পনা করতে পারবেন, যা অনলাইন বিশ্বে শিশুদের পদচারণায় সহায়তা করবে।

কারিকুলামটি শেষ করার পর শিশুরা সার্টিফিকেটও পাবে যেখানে তাদের অর্জন ও ডিজিটাল রেজিলিয়্যান্সের বিষয়গুলো উল্লেখ করা থাকবে।

ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির ফলে শিশুরা অনেক নতুন বিষয়ের মুখোমুখি হচ্ছে, যা তাদের অনলাইনে ঝুঁকির আশঙ্কা বাড়িয়ে তুলেছে। এক্ষেত্রে, ডিজিওয়ার্ল্ডের লক্ষ্য শিশুদের সুরক্ষায় কাজ করা এবং শিশুরা যাতে নিজেদের বিকাশে নিরাপদভাবে ইন্টারনেটের সম্ভাবনা কাজে লাগাতে পারে, সেক্ষেত্রে ভূমিকা রাখা।

Reneta

এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, তরুণদের অবশ্যই সঠিকভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে হবে। প্রযুক্তি জ্ঞানসম্পন্ন হতে হবে। তবে ডিজিটাল বিশ্বে তাদের নিরাপদ থাকাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষেপটে ‘নিউ নরমাল’ আমাদের মানিয়ে নেয়ার ক্ষেত্রে অবশ্যই নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ২০১৪ সাল থেকে শুরু হওয়া ‘চাইল্ড অনলাইন সেফটি’র সাথে ডিজিওয়ার্ল্ড বাংলা প্ল্যাটফর্মটি শিশুদের অনলাইন নিরাপত্তার বিষয়টিকে জোরদার করবে। ফলে, শিশু, অভিভাবক, শিক্ষকরা অনলাইনে নিরাপদ ও দায়িত্বশীল থাকতে সঠিক টুল ও প্রাসঙ্গিক নলেজ ব্যবহার করতে পারবেন।

চাইল্ড অনলাইন প্রটেকশন নিয়ে আইইউটি গাইডলাইন অনুসারে এ কারিকুলামটি তৈরি করা হয়েছে। এই কারিকুলামের কিছু অংশ ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়াও অফলাইনে শিশু ও স্কুল কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবে। কেমন করে আইটিইউ গাইডলাইন অন চাইল্ড প্রটেকশন প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা যায় তার উদাহরণ হিসেব আইটিইউ গাইডলাইনে ডিজিওয়ার্ল্ড বাংলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

টেলিনর এশিয়ার হেড অব এক্সটার্নাল রিলেশনস হোকুন ব্রুয়াসেত শউল বলেন, চলতি বছর অনলাইন মাধ্যম ব্যবহার বহুলাংশে বেড়েছে। এটি শিশুদের সাইবার বুলিংসহ অন্যান্য অনলাইন সহিংসতার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ডিজিটাল রেজিলিয়্যান্স তৈরির মাধ্যমে সকল শিশুর জন্য সমান সুযোগ তৈরির জন্য ডিজিওয়ার্ল্ড বাংলা প্ল্যাটফর্মটি ইতিবাচক ভূমিকা রাখবে। ডিজিটাল রেজিলিয়্যান্টের বিষয়টি অন্যান্য যেকোন সময়ের চেয়ে এখন বেশ গুরুত্বপূর্ণ। আমাদের গ্লোবাল পার্টনার ইউনিসেফের সাথে মিলে বাংলাদেশে চাইল্ড অনলাইন সেফটি নিয়ে কাজ করছে গ্রামীণফোন। তাদের সাথে এ মাইলফলকটি উদযাপন করতে পেরে আমরা আনন্দিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনইউনিসেফ বাংলাদেশগ্রামীণফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈদেশিক মুদ্রার মজুদ ৪১ বিলিয়ন ডলার ছাড়াল

পরবর্তী

ছোট উদ্যোক্তাদের জন্য ৩৫ শতাংশ পর্যন্ত ঋণ

পরবর্তী

ছোট উদ্যোক্তাদের জন্য ৩৫ শতাংশ পর্যন্ত ঋণ

করোনার প্রকোপ ঠেকাতে নতুন ফার্মাসিউটিক্যাল প্ল্যান্ট উদ্বোধন পুতিনের

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT