চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা হুমকিতে দেশ ছাড়লেন গণজাগরণ কর্মী শাম্মী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

‘একের পর এক ব্লগার হত্যা এবং এ বিষয়ে সরকারের অনীহার প্রতিবাদ করে আসছি। আর মৌলবাদীরা তো সেই কবে থেকেই চিহ্নিত করে রেখেছে। গত কয়েক মাস ধরে যেভাবে ব্লগারদের হত্যা করা হচ্ছে তাতে এখন মোবাইল এবং ফেসবুক ব্যবহার করতেও অজানা শঙ্কা কাজ করছে। তবে আমি দেশ ছাড়তে চাই না’। চ্যানেল আই অনলাইনকে এমনটাই বলেছিলেন গণজাগরণ মঞ্চের কর্মী শাম্মী হক। কিন্তু শেষ পর্যন্ত দেশ  ছাড়তে হলো তাকে। 

ক্রমাগত হুমকি আর অজানা আতঙ্ক নিয়ে প্রতিবাদ মুখর শাম্মী হক জার্মানীতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। নিজের ফেসবুকে তিনি জানিয়েছেন, “ধন্যবাদ আমার সকল বন্ধু ও শত্রুদের। ধন্যবাদ যারা বিপদের দিনে পাশে ছিলো, ধন্যবাদ সে সকল বন্ধুদেরও যারা আমার সংকটময় মুহুর্তে তাদের হাত গুটিয়ে নিয়েছিলো। ধন্যবাদ বাংলাদেশের পুলিশ প্রশাসনককে যারা গত দু মাস ধরে আমাকে নিরাপত্তা দিয়েছিলো। প্রবাস জীবনকেই বেছে নিতে হয়েছে। এর বিকল্প আর কিছু ছিল না।”

গত ২৭ আগষ্ট ধানমন্ডি এলাকায় দুই যুবক তাকে অনুসরণ করলে তিনি মোহাম্মদপুর থানায় জিডি করেছিলেন। ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের সময় থেকেই গণজাগরণ মঞ্চের প্রতিটি কর্মসূচিতে রাজপথে দেখা গেছে শাম্মী হককে।

ব্লগে লেখালেখির চেয়ে মানবতাবিরোধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের হয়ে রাজপথে সরব থাকা, মৌলবাদ এবং ব্লগার হত্যার প্রতিবাদে সোচ্চার থাকাতেই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন গণজাগরণ মঞ্চের কর্মী শাম্মী হক। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণজাগরণ মঞ্চ-শাম্মী হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT