চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুই যুবক আমাকে ফলো করছিলো’

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৯:৪৩ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

জীবনের নিরাপত্তা চেয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গণজাগরণ মঞ্চ কর্মী ও ব্লগার শাম্মী হক। এতোদিন ফেসবুক ও মোবাইলে হুমকি পেয়ে আসলেও সেগুলোকে তেমন গুরুত্ব দেননি তিনি, কিন্তু গতকাল দুই যুবক তাকে অনুসরণ করলে তিনি শঙ্কিত হয়ে পড়েন।

ব্লগে লেখালেখির চেয়ে মানবতাবিরোধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের হয়ে রাজপথে সরব থাকা, মৌলবাদ এবং ব্লগার হত্যার প্রতিবাদে সোচ্চার থাকাতেই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান গণজাগরণ মঞ্চের কর্মী শাম্মী হক।

জিডির বিষয়ে শাম্মী বলেন, গতকাল সন্ধ্যায় দুই যুবক আমাকে ফলো (অনুসরণ) করায় শঙ্কিত হয়েই মোহাম্মদপুর থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছি’।

শাম্মী বলেন, গতকাল ধানমণ্ডির মীনা বাজারে যাওয়ার সময় দুই যুবক আমাকে ফলো করছিলো। বিষয়টি বুঝতে পেরে আমি একটি শপিং মলে ঢুকে পড়ি। অনুসরণকারী ওই দুই যুবকের ছবি মোবাইল ক্যামেরায় ধারণ করেছি।

শাম্মী আরও জানান, থানায় জিডি করার সময় ওই দুজনের ছবিও জমা দিয়েছি। ওই দুই যুবকের মধ্যে একজনকে প্রাথমিকভাবে সনাক্ত করতে পারার কথা তাকে জানিয়েছে সংশ্লিষ্ট থানার এক এসআই।

নিজের শঙ্কার কথা বোঝাতে গিয়ে শাম্মী বলেন,‘একের পর এক ব্লগার হত্যা এবং এ বিষয়ে সরকারের অনীহার প্রতিবাদ করে আসছি। আর মৌলবাদীরা তো সেই কবে থেকেই চিহ্নিত করে রেখেছে। গত কয়েক মাস ধরে যেভাবে ব্লগারদের হত্যা করা হচ্ছে তাতে এখন মোবাইল এবং ফেসবুক ব্যবহার করতেও অজানা শঙ্কা কাজ করছে। আর অনুসরণের ঘটনার পর বাসার বাইরে বের হতে দ্বিধা কাজ করাটাই স্বাভাবিক। তবে আমি দেশ ছাড়তে চাই না’।

Reneta

২০১৩ সালে শাহবাগ আন্দোলনের সময় থেকেই গণজাগরণ মঞ্চের প্রতিটি কর্মসূচিতে রাজপথে দেখা গেছে শাম্মী হককে। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে পাকিস্তানের বক্তব্যের প্রতিবাদে দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল থেকে শুরু করে ব্লগার হত্যা বিশেষ করে সাম্প্রতিক সময়ে ব্লগার অভিজিৎ ও নীলাদ্রি হত্যার প্রতিবাদে রাজপথ এবং অনলাইনে সরব শাম্মী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণজাগরণ মঞ্চ-শাম্মী হকব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT