চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা পরিষদে কোন সিদ্ধান্ত না হওয়া সরকারের ব্যর্থতা: রিজভী

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:১৫ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
সভার সদস্যরা আলোচনায় ব্যর্থতা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই রোহিঙ্গা ইস্যুতে কোন ধরনের সিদ্ধান্ত ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয়  কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুতে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই শেষ হয়ে যাওয়ার প্রেক্ষিতে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা ইস্যুতে শুরু থেকে কোন উদ্যোগ গ্রহণ করেনি। শুরু থেকে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করলে সমগ্র বিশ্ব রোহিঙ্গা সমস্যা নিয়ে বিচলিত হত, চিন্তা করত, ভাবত। আর জাতিসংঘও দ্রুত পদক্ষেপ নিতো। কিন্তু সরকার তা না করে সময় ক্ষেপণ করেছে। সে কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে সরকার সময় মতো কাছে পায়নি।

তিনি বলেন, শুরুতে সরকার রোহিঙ্গাদের এদেশে ঢুকতেও দিতে চায়নি। ঢুকার পর আবার সরকারের বিভিন্ন মহল রোহিঙ্গাদের সন্ত্রাসী বানানোরও চেষ্টা করে। এছাড়া মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর ভয়াবহ গণহত্যা চালালেও বাংলাদেশ সরকার একবারও জোরালো প্রতিবাদ জানায়নি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার আমাদের বন্ধু রাষ্ট্র চীন, রাশিয়া এমনকি ভারতকেও কাছে পেতে ব্যর্থ হয়েছে। এর কারণ একটাই, জনগণের ভোটে নির্বাচিত নয় বলে তাদের কোন নৈতিক ভিত্তি নেই।।

রিজভীর অভিযোগ, হিন্দু সম্প্রদায়ের লোকজন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে পারছে না। এই সরকারের আমলে কোন ধর্মই নিরাপদ নয়। আওয়ামী লীগ সরকারের আমলেই এদেশের মানুষ সাম্প্রদায়িক সংঘাতের কথা নতুন করে শুনেছে এবং দেখেছে।

Reneta

তিনি বলেন, গত ২০১৩ সাল থেকে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়ের বাসস্থান, ব্যবসা প্রতিষ্ঠান, প্রতিমা-পুজামণ্ডপ ও মন্দির ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা বেড়ে গেছে এবং সরকার লোকজনের হামলায় অসংখ্য মানুষ আহত হয়েছে। এমনকি হিন্দু -বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে এজন্য আওয়ামী লীগকেই দায়ী করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT