চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা নিয়ে জাপানের শংকা কেটে গেছে: অর্থমন্ত্রী

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৬:১৬ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৬
অর্থনীতি
A A

হলি আর্টিজানে হামলার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জাপানীদের যে শংকা ছিলো তা কেটে গেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শিগগিরই জাপানে চলে যাওয়া সেদেশের নাগরিকরা বাংলাদেশে ফিরে আশার পাশাপাশি আটকে থাকা বিনিয়োগও সচল হবে বলে আশা তার।

জুলাই মাসের ১ তারিখ গুলশানের হলি আর্টিজান বেকারি এবং রেঁস্তোরায় জঙ্গি হামলায় জাপান ও ইতালীর নাগরিকসহ ২০ জন নিহত হন। ঘটনার পর জাপান অনানুষ্ঠানিকভাবে তার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করে।

জাইকার উন্নয়ন সহযোগিতা ও জাপানী বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাপান সফরে যান অর্থমন্ত্রী।

শনিবার দেশে ফিরে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানালেন, জাইকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ছাড়াও সেদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকগুলো ফলপ্রসূ হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের বাজার দিনদিন বড় হচ্ছে। জাপানের পাশাপাশি ভারত-চীনও এদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ চুরির ঘটনায় অভ্যন্তরীণ একটা তদন্ত হয়েছে। যখন প্রয়োজন পড়বে তখন তা প্রকাশ করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT