রাজধানীর রাজাবাজারের ইন্দিরা রোডের একটি বাসা থেকে মঙ্গলবার বিকালে হুমায়ারা জাহান সুপ্তি নামের সাবেক এক বিমানবালার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহ দেখে ধারণা করা হচ্ছে তিনদিন আগে তার মৃত্যু হয়েছে। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ওই বাসা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।
পুলিশের দাবি, অবিবাহিত ওই বিমানবালা একাই সেখানে বসবাস করতেন। মাঝে মাঝে তার সঙ্গে একজন ‘ছেলেবন্ধু’ দেখা করতে আসতেন।
এরইমধ্যে ঘটনায় জড়িত তার ছেলেবন্ধু মাহমুদ হাসান তুষার ও বাসার দারোয়ান ইলিয়াসকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তেজগাঁও অপরাধ বিভাগের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন, মরদেহ গলিত হওয়ায় শরীরের কোন আঘাতের চিহ্ন আছে কিনা তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে কোন বিষক্রিয়া থাকলে ময়নাতদন্তে তা ধরা পড়বে।
ছয় তলা ভবনের ৩ তলায় থাকতেন হুমায়রা। অন্যান্য তলায় তার বাবা মা ভাইবোন ও অন্যান্য আত্মীয় স্বজন থাকতেন।









