চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ দায়িত্বে গঙ্গা শুদ্ধ করে বেড়ান যিনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ন ২০, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক, পরিবেশ
A A
ভারত-প্লাস্টিক বর্জ্য-গঙ্গা নদী

ভারত সরকারের গঙ্গা নদী পরিচ্ছন্নতা অভিযান ‘নমামি গঙ্গে’ থেকে ডাক পাননি তিনি। নিজ দায়িত্বেই হাতে নিয়েছেন গঙ্গা-শুদ্ধির কাজ।

কালিপদ দাস পশ্চিমবঙ্গের বহরমপুরের অধিবাসী। বছর তিনেক আগে মাছ ধরার কাজ ছেড়ে নদী থেকে প্লাস্টিক বর্জ্য, বিশেষ করে প্লাস্টিকের বোতল সংগ্রহের কাজ শুরু করেন। মূলত নদীতে ভেসে থাকা বা নদীর তীরে জমা হওয়া প্লাস্টিকের জিনিস সরানোর কাজ করে তিনি বর্তমানে জীবিকা নির্বাহ করছেন।

৪৮ বছর বয়সী কালিদাসের দিন শুরু হয় বেলডাঙ্গার কলাবেরিয়া এলাকা থেকে। নৌকা নিয়ে তিনি এক ঘাট থেকে অন্য ঘাটে ঘুরতে থাকেন। প্রত্যেক ঘাট থেকে ভাসতে থাকা বা জমে থাকা প্লাস্টিকের বোতল কুড়িয়ে নৌকায় নিয়ে অন্য ঘাটের দিকে যান।

এভাবে ঘুরতে ঘুরতে তার দিনের সমাপ্তি ঘটে হয় ভাগীরথী ব্রিজে, নয় ফরাসডাঙ্গা ঘাটে।

নিজের এই কাজ নিয়ে বেশ গর্বিত কালিদাস। টাইমস অব ইন্ডিয়া’কে তিনি বলেন, ‘কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও গঙ্গা থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর কথা ভাবে না। তাই আমিই নদীর বিভিন্ন ঘাটে ঘুরে প্লাস্টিকের বোতল তুলে আনি।’

‘আমি রোজ সকালে অন্য জেলেদের সাথে নৌকা নিয়ে বের হই। তারা যখন মাছ ধরে, আমি তখন ঘুরে ঘুরে ভাসতে থাকা বোতল কুড়াই। ঘাটে থেমেও বোতল সংগ্রহ করি। এভাবে ৫ থেকে ৬ ঘণ্টা কাজ করে দিনে দুই কুইন্টালের মতো বোতল জমা হয়। আর সেগুলো বিক্রি করে ২৪০০ থেকে ২৬০০ রুপি পাই আমি।’

Reneta

‘আমি শিক্ষিত নই। কিন্তু আমি খেয়াল করেছি, শিক্ষিত মানুষরাই প্লাস্টিক সামগ্রী ব্যবহার করে নদীতে বা তীরে ছুড়ে ফেলে।

বহরমপুরের হাই স্কুল শিক্ষক সজল ভৌমিক বলেন, কালিপদ দাস তার কাজের মধ্য দিয়ে জনগণকে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করছেন। এজন্য তাকে সম্মানিত করা জরুরি।

অন্যদিকে মুর্শিদাবাদ জেলা সভাধিপতি মোশাররফ হোসেন মণ্ডল বলেছেন, কালিপদের গল্প শুনে তারা নদী পরিচ্ছন্নতার কাজে আরও বেশ কয়েকজন জেলেকে নিয়োজিত করার পরিকল্পনা করছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: গঙ্গাপ্লাস্টিকপ্লাস্টিক দূষণপ্লাস্টিক দ্রব্যপ্লাস্টিক বর্জ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কলেরা টিকার সরবরাহ বৃদ্ধি, তিন বছর পর পুনরায় শুরু ভ্যাকসিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT