চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ কক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সুব্রত গাইনসুব্রত গাইন
১:৪১ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীর নিজ কক্ষে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর এলাকায় আমজাদের মোড়ে রাজু ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করেছে পুলিশ।

মৃত ফিরোজ কবির বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ফিরোজ গাইবান্ধা জেলা সদরের নারায়ণপুর এলাকার মৃত সাজু মিয়ার ছেলে।

এ ঘটনায় রাজশাহী মহানগরীর মতিহার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন ওই বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘রাজু ছাত্রাবাসের মালিক আমাদেরকে সংবাদ দিলে ঘটনাস্থলে যাই। দরজা ভেঙে রুমে ঢুকে দেখি ফিরোজের দেহ ফ্যানের সাথে নাইলনের দড়ি দিয়ে ঝুলে আছে। তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। পরিবারিক সমস্যা বা অন্য কোনো কারণে সে আত্মহত্যা করেছে কিনা, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।’

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি ফিরোজ তার বিভাগে মেধাক্রম অনুসারে দ্বিতীয় অবস্থানে ছিলো। আজ থেকে তার তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল।’

Reneta

তার আত্মহত্যা করার কী কারণ থাকতে পারে, তা বুঝতে পারছেন না বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মরদেহ উদ্ধাররাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT