চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের সঙ্গেই প্রতিযোগিতা মেসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গত এক দশকেরও বেশি সময় ধরে বহু পুরষ্কার এবং ট্রফি জিতেছেন। কিন্তু লিওনেল মেসি এখনো অনেক সাফল্য চান। সেটা চান প্রতিযোগিতার মধ্যদিয়েই। সেই প্রতিযোগিতাটা অন্য কারো সঙ্গে নয়, তার নিজের সঙ্গোই।

আর্জেন্টাইন তারকা নিজের সংগ্রহে যে আরও পদক যোগ করতে আগ্রহী এবং সেইসঙ্গে সামনে তার উদ্দেশ্য কী, কথা বলেছেন সেসব নিয়ে।

উনাইস্পোর্টস ও অ্যাডিডাসের একটি প্রচারণামূলক ইভেন্টে মেসি বলেছেন, ‘আমার প্রধান লক্ষ্য উন্নতি করা এবং সেটা ধরে রাখা। যা জিতেছি বা অর্জন করেছি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। প্রতিদিন আরও ভালো করতে চাই, আরও লক্ষ্য পূরণ করতে চাই এবং আরও শিরোপা জিতে নিতে চাই। আমি নিজেকে খুব প্রতিযোগী মনে করি।’

’আমি সবসময়, সবকিছু জিততে পছন্দ করি এবং হারাটা মোটেই পছন্দ করি না।’ যোগ করেন মেসি।

এলএম টেন মাঠে নিজের অবস্থান সম্পর্কেও বলেছেন। যার প্রাথমিক ফোকাস ছিল শুধুই গোল করা, কিভাবে সেই তিনি একজন পূর্ণ খেলোয়াড় হয়ে উঠলেন?

মেসির কথায়, ‘আমি নিজেকে এমন একজন খেলোয়াড় হিসেবে দেখি, যে ম্যাচটা নিয়ন্ত্রণ করবে, বলের সাথে অধিক সময় লেগে থাকবে এবং গোল করার চেয়ে খেলাটাকে বেশি বড় করে তোলে।’

Reneta

মৌসুমের শুরুতেও একই ধরনের মন্তব্য করেছিলেন মেসি। তখন বলেছিলেন, বার্সেলোনা ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে তোলার পরিকল্পনা করেছে।

নিজের কথামতো এগিয়েও যাচ্ছেন বার্সা সুপারস্টার। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে সমানতালে গোল করিয়ে যাচ্ছেন। চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে করেছেন ৯ গোল। অ্যাসিস্ট ছয়টি। আর চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে তার গোল পাঁচটি। অ্যাসিস্ট একটি। সবমিলিয়ে ১৩ ম্যাচে ১৪ গোলের সঙ্গে ৭টি অ্যাসিস্ট মেসির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি ফ্যাসিস্টের মতো আচরণ শুরু করেছে: ডা. শফিকুর রহমান

আগস্ট ২, ২০২৬

ক্ষমতা, স্বাধীনতা ও দায়িত্বের সমন্বয়ে গণমাধ্যম কমিশন গঠন: তথ্যমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড

আগস্ট ২, ২০২৬

সিনেমায় বন্ধুত্ব!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে যেমন থাকবে আবহাওয়া

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT