বলিউড তারকাদের মৃত্যুর গুজব ছড়ানোর ঘটনা নতুন নয়। এবার গুজবের শিকার শাহরুখ খান। এই গুজবের প্রতিক্রিয়া হিসেবে সামাজিক মাধ্যমে একটি মজার ছবি শেয়ার করে ভক্তদের আশ্বস্ত করেছেন শাহরুখ। মাথায় হাত দিয়ে এলোমেলো চুলে তোলা ছবিতে বোঝানো হয়েছে, হাফ ছেড়ে বেঁচেছেন তিনি।
টুইটারে শাহরুখ মজা করে বলেন, প্লেন ক্রাশেও বেঁচে আছেন তিনি।
দুর্ঘটনায় তিনি পড়েছিলেন ঠিকই, তবে সেটা বিমান দুর্ঘটনা নয়। ইমতিয়াজ আলীর ছবির শুটিং সেটের ছাদ ভেঙে পড়েছিল এবং সেখানে দু’জন আহত হয়েছেন। তবে শাহরুখ খান অক্ষত আছেন।
সম্প্রতি ‘এল পেইজ টিভি’ নামের একটি ইউরোপিয়ান নিউজ নেটওয়ার্ক জানায়, খারাপ আবহাওয়ার কারণে একটি ব্যক্তিগত জেট বিধ্বস্ত হয়েছে। তাতে বলিউড অভিনেতা শাহরুখসহ মোট আট ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গুজব আরও বেশি ছড়িয়ে পরে যখন ভারতের অনেকগুলো মূল ধারার সংবাদমাধ্যমও শাহটু্রইটখের মৃত্যু সংবাদ প্রচার করে। যদিও পরে জানা গেছে, শাহরুখ তখন মুম্বাইয়ে ছিলেন এবং শুটিং করছিলেন। ডেকান ক্রনিকল।








