চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের বোকামিতে দুই সর্বনাশ সালাহর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ন ১৭, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

জাতীয় দল আর ক্লাব মিলিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ, অথচ করোনাভাইরাসকে পাত্তা না দিয়ে ৮০০ মানুষের সঙ্গে ভাইয়ের বিয়েতে অংশ নিয়েছেন মোহামেদ সালাহ! বিয়ে শেষে যে ভয়টা পাচ্ছিল সকলে, সেটাই হয়েছে সত্যি। কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন মিশরীয় ফরোয়ার্ড।

পজিটিভ হয়ে সালাহ জাতীয় দল ও ক্লাব দুইকেই ফেলেছেন বিপদে। ২৮ বছর বয়সী তারকার এমন বোকামিতে ক্ষিপ্ত হয়ে তাকে ধুয়ে দিয়েছেন মিশরের তারকা সাবেক ফুটবলার মিডো।

আন্তর্জাতিক ম্যাচ খেলার বিরতিতে দেশে গিয়ে কায়রোতে ভাইয়ের বিয়েতে অংশ নেন সালাহ। লোকে লোকারণ্য অনুষ্ঠানে কোনো দূরত্ব না মেনে, মাস্ক ছাড়াই নাচতে দেখা গেছে তাকে। এমনকি মিশরীয় রীতি অনুযায়ী বেশকিছু মানুষ চুমুও খেয়েছেন তাকে।

একজন পেশাদার ফুটবলার হিসেবে কীভাবে দেশ আর ক্লাবের কথা না ভেবে, জৈব নিরাপত্তা না মেনে, এভাবে নিজেকে ঝুঁকির মাঝে ফেলে দিলেন সালাহ? সেটা মাথাতেই আসছে না আয়াক্স ও টটেনহ্যামের সাবেক স্ট্রাইকার মিডোর। লিভারপুল তারকাকে সমালোচনায় এক হাত নিয়েছেন সালাহর স্বদেশি এই সাবেক।

‘জানি আমার কথার জন্য পরে অনেক সমালোচনা হবে। তবে আমাকে বলতেই হবে। মিশরের ম্যাচের কয়েকদিন বাকি থাকতে সে ভাইয়ের বিয়েতে অংশ নিয়ে বিশাল ভুল করেছে। করোনাভাইরাস থেকে নিজেকে বাঁচাতে সে গাফিলতি করেছে। যার পরিণামে সে এখন আক্রান্ত।’

‘সালাহর গাফিলতি মিশরকে বাধ্য করেছে গুরুত্বপূর্ণ ম্যাচে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া খেলতে। সে শুধু নিজের না, সতীর্থদেরও স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে।’

Reneta

‘তার কোনভাবেই ওই বিয়েতে অংশ নেয়া উচিৎ হয়নি, বিশেষ করে এই সময়ে। বিয়েতে ৮০০ লোক উপস্থিত ছিল, তার অর্ধেকই সালাহকে জড়িয়ে ধরে চুমু খেয়েছে।’

সালাহর সঙ্গে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনকেও একহাত নিয়েছেন মিডো। সালাহকে বিয়েতে যেতে নিষেধ না করায় নিজ দেশের ফেডারেশনকে কাপুরুষোচিত বলেছেন।

‘মিশরের কর্মকর্তারা কেউ সালাহকে সরাসরি দোষ দেননি। আমি বলবো তারা সবাই কাপুরুষ এবং তারা সালাহর ভক্তদের ভয় পান। কিন্তু আমি কোনো হিসাব বা ভয় ছাড়া বলবো এবং বলা উচিৎ।’

Jui  Banner Campaign
ট্যাগ: মিশরলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT