চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের বাল্যবিবাহ বন্ধ করে দৃষ্টান্ত গড়লেন অষ্টম শ্রেণির ছাত্রী লাভলী

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৫:৪১ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৭
টাঙ্গাইল, নারী
A A

টাঙ্গাইল সদরের কালেক্টরেট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী লাভলী আকতার (১৪) অদম্য সাহসীকতার পরিচয় দিয়ে প্রশাসনের সহায়তায় নিজের  বাল্যবিবাহ বন্ধ করেছেন।

নানা প্রতিকূলতার মধ্যে নিজের বাল্যবিবাহ বন্ধ করায় সহপাঠীসহ সমাজের কাছে সাহসের রোল মডেল হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দরিদ্র রিক্সা চালক লাভলু মিয়ার তিন সন্তানের মধ্যে বড় লাভলী আকতার।

লাভলীর একমাত্র ভাই জম্ম থেকেই প্রতিবন্ধী। নুন আনতে পানতা ফুরায় এমন অভাবের সংসারে জম্ম নিয়েও স্বপ্ন দেখেন বড় হয়ে ডাক্তার হবেন। এজন্য শত প্রতিকূলতার মধ্যেও পড়ালেখা করেছেন জেলা সদরে অবস্থিত টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণি পর্যন্ত।

পরিবারের সীমাহীন অভাবের সঙ্গে বখাটেদের নানা উৎপাত উপেক্ষা করে সহপাঠীদের সঙ্গে হেসে খেলে সময় কাটিয়েছেন লাভলী। কিন্তু পিতার উপার্জনের একমাত্র অবলম্বন রিক্সাটিকে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেয় কে বা কারা। অভাবে পড়ে পরিবারের সিদ্ধান্ত দ্রুত মেয়েকে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হওয়া। বিষয়টি লাভলী বাবা-মাকে নিজের অমতের কথা জানায়।কিন্তু পরিবার তার বিয়ে বন্ধ না করলে প্রথমে সহপাঠী পরে স্কুল শিক্ষকদের বিষয়টি অবহিত করেন লাভলী ।

এ বিষয়ে শিক্ষকরা তার পরিবারকে বুঝিয়ে ব্যর্থ হলে শিক্ষকদের সহায়তায় সে নিজেই জেলা প্রশাসক মাহবুব হোসেন বরাবর চিঠি লেখে। তার এই আবেদনকে গ্রহণ করে কর্তৃপক্ষ তার বাবার কাছ থেকে বিয়ে বন্ধে মুচলেকা আদায় করলেও গোপনে গ্রামের বাড়ী গোপালপুরে নিয়ে বিয়ের আয়োজন করে তার পরিবার।

আবারও লাভলী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে প্রশাসন গোপালপুরের গ্রামের বাড়ি থেকে তাকে উদ্ধার করে। পরে প্রশাসনের পক্ষ থেকে লাভলী আক্তারের সমস্ত ব্যয়ভার, ভাইয়ের জন্য প্রতিবন্ধী ভাতা ও পরিবারের আর্থিক সহায়তাসহ সকল নিরাপত্তার ব্যবস্থা করা হয়।এভাবে বাল্য বিবাহ থেকে রেহায় পায় ১৪ বছরের লাভলী।

Reneta

সকল প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে ঘরে ঘরে লাভলী গড়ে উঠবে বলে জানান  টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল বাসেত মিয়া।

পরিবারের পক্ষ থেকে সহায়তা ও সচেতনতা বৃদ্ধি না পেলে বাল্যবিবাহ বন্ধ করা কষ্টসাধ্য বিষয় বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলবাল্য বিবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT