চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের বাল্যবিবাহের অপচেষ্টা রুখে দিল সাহসী তৃষা

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৬:২৪ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের শিশুকল্যান প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তৃষার সংগ্রামী পদক্ষেপে ভেস্তে গেল বাল্যবিবাহের অপচেষ্টা। প্রশাসনের সহায়তায় পেল নতুন ঠিকানা।

জানা যায়, জয়পুরহাট শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তৃষাকে তার মা বাবা ও অন্যান্য আত্মীয় স্বজনরা পরিবারের দারিদ্রতার অজুহাতে গত বুধবার বাল্যবিবাহ দেয়ার অপচেষ্টা করলে মেয়েটি আর দশটি মেয়ের মতো চুপ করে থাকেনি।

অত্যন্ত সাহসিকতার সাথে সকল বাধা অতিক্রম করে সে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর নিকট আশ্র‍য় নেয়। বিষয়টি জানার সাথে সাথেই স্থানীয় কাউন্সিলর ও সদর থানার মাধ্যমে মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তার পরিবারের সদস্যরা যেন মেয়েটিকে কোনরুপ হেনস্থা না করে তার ব্যবস্থা গ্রহণ করা হয়।

Banglabid

মেয়েটির ভবিষ্যত নিরাপত্তার কথা চিন্তা করে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক তাকে বৃহস্পতিবার সরকারি শিশু পরিবার নওগাঁতে ভর্তি করানো হয়েছে।

ষষ্ঠ শ্রেণির ছাত্রী তৃষা জানায়, আমার বাবা মা আমার অনিচ্ছাতেই জোরপূবক বিয়ে দেয়ার চেষ্টা করলে সে বিষয়টি আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানাই। স্যারের হস্তক্ষেপেই বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পাই। আমি লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই।

শিশুকল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, তৃষাকে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা করতে পেরে নিজেকে খুব হালকা লাগছে। স্থানীয় প্রশাসন আন্তরিকতার সাথে সহযোগিতা করেছে।

Reneta

জেলা প্রশাসক মো.শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যেই তাকে সরকারি শিশু পরিবার, নওগাঁতে ভর্তি করানো হয়েছে। নতুন ঠিকানায় মেয়েটি খুজে পাক তার স্বপ্ন পুরনের আশ্রয়স্থল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিয়তির বিধান কে জানে

পরবর্তী

কর ব্যবস্থা ঢেলে সাজানো দরকার

পরবর্তী

কর ব্যবস্থা ঢেলে সাজানো দরকার

বিপ্লবের জায়গায় বোলিংয়ে কেন মাহমুদউল্লাহ?

সর্বশেষ

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT