পপ তারকা মাইলি সাইরাস জানিয়েছেন, তার নিজের গান নাকি নিজেরই বেশিরভাগ সময়ে পছন্দ হয় না। নিজের জনপ্রিয় কমার্শিয়াল গানগুলোর বেশিরভাগই নাকি শুনতে ভাল লাগে না তার।
২৫ বছর বয়সী এই শিল্পী তার সহশিল্পী ব্রুক সিম্পসনের প্রশংসা করার সময় এই কথা জানান। ব্রুক প্রসঙ্গে তিনি বলেন, ‘দারুণ একটি বছর গেল তার। পপ মিউজিক সম্পর্কে তার ধারণা অসাধারণ।’ এসময়ে তিনি আরও বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রেই পপ গান পছন্দ করিনা আমি। এমনকি আমার নিজের পপ গানও আমার বেশিরভাগ সময়েই পছন্দ হয়না। নিজের গান রেডিওতে শুনতেও ভাল লাগেনা তখন।’
এনবিসি ট্যালেন্ট শো এর লাইভ রাউন্ডে ১১জন চূড়ান্ত প্রতিযোগীর গান শোনার সময় নিজের গান সম্পর্কে এই স্বীকারোক্তি দেন মাইলি সাইরাস। প্রতিযোগীদের গান শুনে প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে তাদেরকে অনুপ্রেরণাও যুগিয়েছেন মাইলি। টাইমস অব ইন্ডিয়া।










