বিনোদন

নিজের না বলা কথা নিয়ে চ্যানেল আইয়ে অপু বিশ্বাস

ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় ৫ অক্টোবর থেকে চ্যানেল আইয়ে দেখানো হবে ‘৩০০ সেকেন্ড’ নামের একটি ভিন্নধর্মী অনুষ্ঠান...

নিজের না বলা কথা নিয়ে চ্যানেল আইয়ে অপু বিশ্বাস

এই সময়ের আলোচিত একটি নাম চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যাপক আলোচিত এই অভিনেত্রী এবার ‘না বলা কথা’ বলবেন চ্যানেল আইয়ের পর্দায়।

জনপ্রিয় ‘ছোটকাকু’র স্রষ্টা, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর পরিকল্পনায় চ্যানেল আই-এর পর্দায় আসছে প্রতিদিনের অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। আর প্রথম পর্বেই অতিথি হয়ে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানটি যাত্রা শুরু করছে শনিবার (৫ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটে।

অনুষ্ঠান আয়োজক জানান, ‘৩০০ সেকেন্ড’র এ অনুষ্ঠানে সমসাময়িক ও আমন্ত্রিত অতিথিদের ব্যক্তিগত না বলা কথাসহ রঙ্গরসের মিশেলে সাজানো হয়েছে প্রতিটি পর্ব।

এ অনুষ্ঠানে ইতোমধ্যে অতিথি হয়ে এসেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পরিবেশবিদ মুকিত মজুমদার, গণসংগীতশিল্পী ফকীর আলমগীর, চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, নির্মাতা সালাউদ্দিন লাভলু, চিত্রনায়ক আলেকজান্ডার বো, জায়েদ খান, সিয়াম ও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ।

ভিন্নধর্মী এই আয়োজন নিয়ে অনুষ্ঠানের পরিচালক সেহাঙ্গল বিপ্লব বলেন, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান। কিন্তু আমরা অনেক সময় অনাহুত অপচয় করে ফেলি। যদিও ‘৩০০ সেকেন্ড’ খুবই কম সময় তবু আমরা ৩০০ সেকেন্ডের এ অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব যে, ৩০০ সেকেন্ড অনেক বেশি সময় এবং এ সময়ের মধ্যে অতিথিদের কাছ থেকে অনেক মূল্যবান কথা ও তাদের ব্যক্তিগত অনেক অজানা তথ্য জানতে পারব। এ অনুষ্ঠানে নানান শ্রেণীপেশার মানুষ অতিথি হয়ে আসার সুযোগ পাবেন।

বিষয়:৩০০ সেকেন্ডঅপু বিশ্বাসফরিদুর রেজা সাগরলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…