চট্টগ্রাম

নিজের জয়ে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ প্রার্থী

চসিক নির্বাচন

আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী প্রচারে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ প্রার্থী গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছেন, আশাবাদী ভোটের ফল নিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

 বুধবার সকাল ৯ টায় নগরীর একলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই আওয়ামী লীগ প্রার্থী বলেন, ‘নিজের জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে জয়-পরাজয় যাই হোক আমি তা মেনে নেব।’

সেসময় তিনি দাবি করেন, সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে।

রেজাউল করিম চৌধুরী ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কাউন্সিলর প্রার্থী, দলীয় নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেন।

বুধবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। তা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এই নির্বাচনে মেয়র পদে সাতজনসহ মোট প্রার্থী ২শ’৩২ জন। ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন।

বিষয়:আওয়ামী লীগ প্রার্থীচট্টগ্রাম সিটি করপোরেশনচসিক নির্বাচন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…