চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের চোটের রেকর্ডই ভাঙলেন বেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদোর যোগ্য উত্তরসূরি ভাবা হতো ছয় বছর আগে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে আসা গ্যারেথ বেলকে। রোনালদো যেভাবে গোলের পর গোল করতেন বেলের ক্ষেত্রে সেটা হয়নি, বরং মাঠে নামলেই চোটের সঙ্গে সখ্যতা বেড়েছে। এবার যেমন রিয়ালের হয়ে ২৫তম বারের মতো চোটে পড়লেন ওয়েলস তারকা, ভাঙলেন টটেনহ্যামের হয়ে তার অতীত চোটের রেকর্ড!

চোটে পড়াটা আর মাঠে ফিরে আসাটা যেন ডালভাত হয়ে গেছে বেলের জন্য। রিয়ালে আসার আগে টটেনহ্যামের হয়েও ছয় মৌসুম খেলেছেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। তাতে স্পারদের হয়ে মোট ২৪বার চোটের সঙ্গে লড়াই করে খেলায় ফিরেছিলেন। অবশ্য চোটে পড়লেও মাঠে ফিরলেই খেলা দিয়ে সেটা পুষিয়ে দিতেন। সে কারণেই নজরে পড়েন লস ব্লাঙ্কোসদের।

বেল চোটপ্রবণ, বিষয়টি জানার পরও রিয়ালের আগ্রহের কমতি ছিল না। ২০১৩ সালে তখনকার সবচেয়ে দামি ফুটবলার বানিয়ে তাকে পরিচয় করিয়ে দেয়া হয় রিয়াল সমর্থকদের সামনে। অনেক আশা নিয়ে আনা হলেও পরিস্থিতি পাল্টায়নি, যেন বেড়েছে। সম্প্রতি লস ব্লাঙ্কোসদের হয়ে ছয় বছরে রেকর্ড ২৫বারের মতো চোটে পড়লেন। ১২ বছরে মোট ৪৯বার, বছরে গড়ে ৪বার চোট হানা দিয়েছে তার শরীরে।

চোটের কারণে রিয়ালের হয়ে মোট ৯০টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হয়নি বেলের। সবশেষ চোটের কারণে এস্পানিয়ল ও ক্লাব ব্রুগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাবেন না কোচ জিদান। এমনিতেই ওয়েলস ফরোয়ার্ডের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না জিদানের, সবশেষ চোটের পর সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।

এরইমধ্যে যোগ্য একজন ফরোয়ার্ডের খোঁজও শুরু হয়ে গেছে। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বিশেষ পছন্দ কাইলিয়ান এমবাপে। এমবাপের ক্লাব পিএসজি যে দাম চাইছে ফরাসি বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের জন্য তাতে খুলছে না গিট।

এমবাপের জন্য অভিনব এক প্রস্তাব দিয়েছে রিয়াল। ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকেও দিতে চায় ক্লাবটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যারেথ বেলরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT