বড় বিশ্বাস কইরা জায়গা দিলামরে… আমার বুকেরও উপরে…রে… আমি আপন ভাইবা সব দিছি তোমারে……বাংলার গানের প্রতিযোগী শারমীনের কন্ঠে নিজের গাওয়া এই গানটি শুনে অতিথি বিচারকের আসন ছেড়ে মঞ্চে ছুটে গিয়ে শারমীনকে জড়িয়ে ধরেন আবেগ আপ্লুত ফোক সম্রাজ্ঞী মমতাজ। দৃশ্যটি দেখা যাবে ‘আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গানের’ একটি বিশেষ পর্বে।
বিশেষ পর্বে টিকে থাকা ৯ প্রতিযোগী মমতাজের সামনেই তারই গাওয়া গান পরিবেশন করবেন। তারা হলেন, বিল্লাল, সুজিতা, অংকন, রিজভী, শারমীন, ইলমা, আলআমীন, ডালিম ও ঝুমু।
মাটি ও শেকড়ের সুর নিয়ে আয়োজিত লোক সঙ্গীতে দেশের সবচেয়ে বড় এ রিয়েলিটি শো’এ প্রধান বিচারক হিসেবে উপস্থিত থাকবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু। এছাড়া সহ-বিচারক থাকবেন মেন্টর ফুয়াদ নাসের বাবু ,বাপ্পা মজুমদার ও রাহুল আনন্দ।
ইজাজ খান স্বপনের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ১৮ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ও মঙ্গলবার বিকাল ৩টা ২০ মিনিটে। জনপ্রিয় এ অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন, অপু মাহফুজ ও সিজিল মির্জা।








