চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিজের অভিনয়ে কি আর সন্তুষ্ট হওয়া যায়’

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১০:২১ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
ফজলুর রহমান বাবু

ফজলুর রহমান বাবু

ফজলুর রহমান বাবু। অভিনয়ের শুরুটা করেছিলেন মঞ্চ নাটকের দল আরণ্যকের সদস্য হিসেবে। এখন টিভি আর চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গানের চর্চাও করেন। অভিনেতা হিসেবে তিনি যেমন দর্শকপ্রিয়তা পেয়েছেন, তেমনি গান গেয়ে শ্রোতাপ্রিয়তায়ও এগিয়ে আছেন। অভিনয় আর গান নিয়ে ফজলুর রহমান বাবু কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সাথে।

সম্প্রতি আপনার অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে।

হ্যাঁ। একটি হচ্ছে মিজানুর রহমানের ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’, অন্যটি নাদের চৌধুরীর ‘মেয়েটি এখন কোথায় যাবে’।

‘নুরুমিয়া ও তার বিউটি ড্রাইভার’ ছবিটি নিয়ে বলুন।

প্রথম ছবি হিসেবে পরিচালক মিজানুর রহমান লাবুর দারুণ একটি প্রোডাকশন বলব। এখানে আমি একজন অলস ভিক্ষুক। বাণিজ্যিক ঘরানার ছবি দেখে যারা অভ্যস্ত, তারা এ ছবি দেখে আনন্দ পেয়েছেন কিনা জানি না। তবে যারা গল্পনির্ভর ব্যাতিক্রম ছবি দেখতে চান, তারা এ ছবি দেখে অবশ্যই আনন্দ পেয়েছেন।

নতুন কোনো ছবিতে অভিনয় করছেন?

Reneta

৫টি ছবিতে কাজ করেছি। এর মধ্যে আছে বদরুল আনাম সৌদের ‘গহীনের বালুচর’, তৌকীর আহমেদের ‘হালদা’, প্রসুন রহমানের ‘ঢাকা ড্রিম’, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’।

অভিনেতা হিসেবে নিজেকে কত নম্বর দেবেন?

কঠিন প্রশ্ন। আমি তো বলি, এখনো অভিনয় শিখছি। প্রতিটা কাজে নিজেকে নতুন করে আবিস্কারের চেষ্টা করি। দর্শকের মতামত পেলে ভালো লাগে। তবে নিজের অভিনয়ে কি আর সন্তুষ্ট হওয়া যায়। ছবিতে বিভিন্ন দৃশ্যে আমার অভিনয় দেখে মনে হয়, এই জায়গায় আরও ভালো ডেলিভারি দিতে পারতাম।

‘নুরুমিয়া ও তার বিউটি ড্রাইভার’ ছবির দৃশ্য

ক’দিন আগে ইতালি​ গিয়েছিলেন। সেখানে কী করেছেন?

ইতালিতে বসবাসরত বাঙালীদের আহ্বানে সেখানে গিয়েছিলাম গান করতে। ওখানে ভেনিস, মিলান, রোম, নেপোলি আর বার্সেলোনা শহরে গান করেছি। আমার সঙ্গে প্রয়াত খালিদ হাসানের ছেলে প্রতীক হাসানও ছিল। ওখানে প্রবাসী বাঙালীদের আতিথেয়তায় রীতিমত মুগ্ধ। আমি তো স্টেজ শো সেভাবে করি না। কিন্তু ইতালির স্টেজশো দারুণ উপভোগ করেছি। সেখানে আমার গানের ভক্তদের দেখে খুব ভালো লেগেছে।

দেশের বাইরে আপনার গানের ভক্ত। যখন ভাবেন তখন কেমন লাগে ?

কীই বা গান গাই আমি। তাও আবার অনিয়মিত। আমার তো মূল জায়গা অভিনয়। তারপরও যে আমার গানের ভক্ত আছে, সেটা মনে হলে ভালোই লাগে। আবার মনে হয় গানটা আরও ভালো করে গাইতে হবে।

নতুন কোনো গান করেছেন?

গত বছর তিনটি অ্যালবাম করেছি। এ বছর এখন পর্যন্ত কোনো অ্যালবামের কাজে হাত দেইনি, নাটকের শুটিং নিয়ে ব্যস্ত।

নতুন কোনো ছবিতে প্লেব্যাক করেছেন?

এ বছর তিনটি ছবির জন্য গান করেছি। এর মধ্যে মিজানুর রহমান লাবুর ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ ছবিতে মমতাজের সঙ্গে একটি গান গেয়েছি। এছাড়া নাদের চৌধুরীর পরিচালনায় ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিতেও একটি গান করেছি। এই দুটি ছবিই মুক্তি পেয়েছে। আরও একটি ছবিতে গান করেছি। বদরুল আনাম সৌদের পরিচালনায়, এ ছবির নাম ‘গহীনের বালুচর’।

নাটকের ব্যস্ততা কেমন?

নাটকের ব্যস্ততার জন্যই ছচলচ্চিত্রে কাজ কম করছি। কিছু ধারাবাহিকের প্রচার চলছে বিভিন্ন টিভি চ্যানেলে। এর মধ্যে গত সপ্তাহে একটি টিভি চ্যানেলে সাগর জাহানের পরিচালনায় ‘আমাদের হাটখোলা’ ধারাবাহিকের প্রচার শুরু হয়েছে। কয়েকটি নতুন ধারবাহিকের শুটিং করছি।

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফজলুর রহমান বাবু
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT